নজরবন্দি ব্যুরোঃ করোনার বাড়াবাড়িতে ভোট প্রচার দায়ী নয়! হাইকোর্টকে তেমনটাই আজ বোঝাচ্ছে নির্বাচন কমিশন। গত সোমবার কমিশনকে তীব্র ভর্ত্সনা করে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং সেনথিলকুমার রামমূর্তির ডিভিশন বেঞ্চ বলে, “আজকে দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য় একমাত্র নির্বাচন কমিশন দায়ী। কমিশন নিজেদের হাতে থাকা কোনও ক্ষমতারই প্রয়োগ করেননি । করোনা বিধি মানার জন্য বার বার এই আদালত আপনাদের সতর্ক করেছে, কিন্তু তার পরেও বিধি ভেঙে সভা, মিছিল করার জন্য কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে আপনারা পদক্ষেপ করেননি।”
আরও পড়ুনঃ রিপোর্ট +, হাসপাতাল ঘুরেও মেলেনি অক্সিজেন! মহানগরে অ্যাম্বুলেন্সেই মৃত্যু রোগীর
এখানেই না থেমে হাইকোর্টের সংযোজন ছিল, “করোনার দ্বিতীয় ঢেউ বৃদ্ধির জন্য দায়ী একমাত্র নির্বাচন কমিশনই। কমিশনের অফিসারদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হওয়া উচিত”। আদালত জানায়, “এই মুহূর্তে জনস্বাস্থ্যের বিষয়টিই সর্বাধিক গুরুত্বপূর্ণ। একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে এই কথা মনে করিয়ে দিতে হচ্ছে, তা হতাশাজনক।”
আদলতের এই মন্তব্য ছড়িয়ে পড়ে গোটা দেশে। রাজ্যে রাজ্যে কমিশনের মুণ্ডপাত করে দেশবাসী। এই ঘটনাতেই কমিশন ক্ষুব্ধ হয়। বিচারপতিদের মৌখিক মন্তব্যে মিডিয়া রিপোর্ট বন্ধ হোক, এই মর্মে আদালতের স্মরনাপন্ন হয়েছে কমিশন। তাঁর সঙ্গেই এই বলা হয়েছে এই মুহুর্তে করোনার এই বাড়বাড়ন্তের জন্য কোন ভাবেই দায়ী নয় কমিশন এবং ভোটের প্রচার।
গত একমাসের সাজ সরঞ্জাম আয়োজন শেষ হয়েছে গত কাল। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন দেশের ৫ রাজ্যের মানুষ। কমিশনের পরিকল্পনা অনুযায়ী কেউ একদিন কেউ বা টানা একমাসের ৮ দিন ধরে দফায় দফায় পালন করেছে ভোট উৎসব। সব মিলিয়ে ২৯ সে এপ্রিল শেষ হয়েছে ৫ জায়গার বিধানসভা নির্বাচন। ফলাফল ২রা মে। আর এই লম্বা সময়ের ভোট উৎসব কালেই বাংলা সহ একাধিক জায়গায় ঘটেছে পাল্লা দিয়ে মিটিং মিছিল সভা। আর হুহু করে বেড়েছে করোনার সংক্রমণ।
করোনার বাড়াবাড়িতে ভোট প্রচার দায়ী নয়! এর আগেই করোনা কালে ভোটের জন্য একাধিক জায়গায় কমিশন ক্ষোভ এবং কটাক্ষের মুখে পড়লে, শেষ মুহুর্তে এসে বাংলায় শেষ কয়েকদফার ভোটের আগে জনসভায় নিষেধাজ্ঞা আনতে বাধ্য হয়েছিলো। তবে লাগাতার রোষের মুখে পড়ার পর আজ কমিশনের তরফ থেকে দাবী করা হয়েছে ভোট প্রচারের কারণে বাড়েনি কোভিড সংক্রমণ। নিজেদের সপক্ষে কমিশনের তরফ থেকে যুক্তি দেওয়া হচ্ছে যেসব রাজ্যে নির্বাচন ছিলোনা, সেখানেও ব্যাপক হারে বেড়েছে করোনার পরিসংখ্যান। সুতরাং করোনার এই ব্যাপক সংক্রমণের জন্য ভোট প্রচারকে দায়ী করার কোন মানে হয়না ।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News
এবং Google Discover
-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।