সন্দীপ ঘোষের স্ত্রীকে তলব ইডির, আরজি করের আর্থিক অনিয়মের মামলায় ডাক

সন্দীপ ঘোষের স্ত্রীকে তলব ইডির, আরজি করের আর্থিক অনিয়মের মামলায় ডাক। ইতি মধ্যেই সন্দীপ সহ আরও ৪ জন আপাতত পুলিশি হেফাজতে রয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতির মামলায় এবার সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা দাস ঘোষকে তলব করল ইডি। এর আগেও সোম ও মঙ্গলবার সন্দীপ ঘোষের স্ত্রীকে জিজ্ঞাসা বাদ করে ইডি। এবার ফের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। যদিও এর আগেও একাধিক বার সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। তবে সেক্ষেত্রে তার স্ত্রী বার বার দাবি করে ছিলেন যে সন্দীপ ঘোষ সম্পূর্ণ নির্দোষ।

আরজি করে তরুণী চিকিৎসকের খুন  ও ধর্ষণ কাণ্ডের মাঝেই উঠে আসে আরজি কর হাসপাতালের বেলাগাম দুর্নীতির অভিযোগ। যার ওপর ভিত্তি করেই এই আর্থিক দুর্নীতির মামলায় তদন্ত ভার যায় সিবিআইয়ের হাতে। যদিও পরে সেই তদন্তে আবার যোগ দেন ইডি। এর পরেই একের পর এক সন্দীপ ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি অভিযানে নামে ইডি। ইতি মধ্যেই সন্দীপ সহ আরও ৪ জন আপাতত পুলিশি হেফাজতে রয়েছে। অন্যদিকে সিবিআই এর দাবি আরজি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষ ও তাঁর শাগরেদদের বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ২৫টি ডিজিটাল এভিডেন্স বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি মোবাইল ফোন, হার্ড ডিস্ক, সহ ল্যাপটপ পরীক্ষার জন্য ফরেন্সিকে পাঠানোর কথাও বলা হয়েছে।

অন্যদিকে সন্দীপ ঘোষ-সহ ৪জনের কাউকে হেফাজতেই চাইল না সিবিআই। ২৩ তারিখ পর্যন্ত জেল হেফাজতে সন্দীপ ঘোষ। আর জি কর মেডিক্যালে দুর্নীতি, ৪জনেরই জেল হেফাজত। পরে প্রয়োজন হলে হেফাজতে চাওয়ার আর্জি জানানো হবে। বিশেষ আদালতে জানালেন সিবিআই-এর আইনজীবী। এদিন বিচারপতি বলেন,”ভবিষ্যতে রায় কী হবে, তা এখন থেকেই ঠিক করতে চাইছেন? তখন কী পরিস্থিতি হবে, সেই বুঝে নির্দেশ।” সিবিআই আইনজীবীকে ফের ভর্ৎসনা বিশেষ আদালতের বিচারকের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন