চার কোটি টাকার তছরুপ, ইডি সমন পাঠাল অনিল দেশমুখকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চার কোটি টাকার তছরুপ, ইডি সমন পাঠাল অনিল দেশমুখকে । প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমু্খকে সমন পাঠাল ইডি। এর আগেও তাঁকে দুবার সমন পাঠানো সত্বেও তিনি হাজিরা দেননি কোনবারই।

আরও পড়ুনঃ দেশে ফের কমল করোনা আক্রান্তের সংখ্যা

বিগতদিনে আইপিএস অফিসার পরমবীরকে পুলিশ কমিশনারের পদ থেকে সরানো হলে তিনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকের নামে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কাছে তোলাবাজির অভিযোগ জানান। এরপর সিবিআই ও ইডি পরমবীর এর নামে এফআইআর দায়ের করেন। এবং গত মাসে নাগপুরে অনিল দেশমুখের বাড়ি তল্লাসি চালানো হয়। এরপর তার ব্যাক্তিগত সচিব ও সহকারী সঞ্জীব পালান্দে ও কুন্দন শিন্ডের বাড়ি তল্লাশি করা হয় ও সেই রাতেই তাঁদের দুজনকে আটক করা হয়।

গত ২৬ শে জুন ইডির তরফ থেকে তাঁকে হাজিরা দিতে বলা হয়। কিন্তু সেই সময় তিনি অতিরিক্ত সময় চেয়ে নেন । এরপর দ্বিতীয়বার তাঁর হাজিরার ডাক এলে তাও তিনি এড়িয়ে যান। তৃতীয়বার আবার তাঁর ডাক আসে। আগামী সোমবার তাঁর হাজিরা দেওয়ার কথা রয়েছে।

চার কোটি টাকার তছরুপ, ইডি সমন পাঠাল অনিল দেশমুখকে । জানা যায় ইডি আধিকারিকরা তাঁর নামে প্রায় চার কোটি টাকার তচ্ছ্রুপের খোঁজ পেয়েছেন, যা একাধিক ভুয়ো সংস্থার মাধ্যমে তাঁর ট্রাস্ট্রের নামে জমা হয়। ২৭ শে জুন সঞ্জীব পালান্দে ও কুন্দন শিন্ডকে আদালতে তোলা হলে জানা যায় ট্রাস্ট্র-এর মাধ্যমে টাকা পাঠাতেন এই দুই অভিযুক্তকে। এছাড়া জানা জায়, মুম্বইয়ের বিভিন্ন অর্কেস্ট্রা বার থেকে ২০২০ সালের ডিসেম্বর থেকে এই বছরের ফেব্রুয়ারি মাস অবধি মোট ৪ কোটি ৭০ লক্ষ টাকা আদায় করেছিলেন আম্বানিকান্ডে জরিত সচিন ভাজে। সচিনকে তিনিই টাকা আদায়ের যাবতীয় নির্দেশ দিতেন।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন