নজরবন্দি ব্যুরোঃ বিকেলের জলখাবারে কি খাবেন তা নিয়ে মাথায় হাত পরে যায়? কি খাবেন কি খাবেন না ভাবতে ভাবতেই বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে যায়? অনেকে আবার বাধ্য হয়ে শুধু মুড়ি চেবান। কেউ আবার বানিয়ে খান আলুর চাট। কিন্তু আপনারা কি জানেন আলু শরীরের জন্য খুব একটা ভালো নয়। তাই আলুর বদলে বানিয়ে ফেলতে পারেন ভুট্টার চাট। রইল তার রেসিপি।


উপকরন
ভুট্টার দানা
মাখন
পেঁয়াজ
লেবুর রস
কাঁচা লঙ্কা
গোটা ধনে
টমেটো কুচি
জিরে
নুন
লঙ্কা গুঁড়ো
ধনে পাতা
বিটনুন
পেঁয়াজ
তেঁতুল

প্রণালী
প্রথমে ভুট্টার দানা গুলো আলাদা করে নিন। ভুট্টার দানা অনেক সময় আদালা করেও কিনতে পাওয়া যায়। ভুট্টার দানা গুলো প্রেসার কুকারে নিয়ে নিন। এরপর প্রেসার কুকারের মধ্যে অল্প পরিমানে জল এবং নুন দিয়ে সেগুলি ভালো করে সিদ্ধ করে নিন। ভুট্টা সিদ্ধ হতে সাধারণত তিন থেকে চারটি সিটি লাগে। এরপর ভুট্টার দানা সিদ্ধ হয়ে গেলে জল ফেলে আলাদা পাত্রে নিয়ে নিন। এরপর ভুট্টার দানার মধ্যে একে একে পিয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি পরিমান মত দিয়ে দিন। এরপর ভালো করে মিশিয়ে নিন সমস্ত উপকরন গুলি।
আলুর চাট বাদ দিন, বানিয়ে ফেলুন এই পুষ্টিকর চাট



এরপর একে একে এই উপকরন গুলোর মধ্যে জিরে গুড়ো, ধনে গুড়ো, মাখন, বিটনুন, লঙ্কা গুঁড়ো, নুন, লেবুর রস, কাঁচা লঙ্কা সমস্ত কিছু পরিমান মত দিয়ে ভালকরে মিশিয়ে নিন। এরপর তেতুলের পাল্প দিয়ে দিন অল্প পরিমানে। এরপর সমস্ত উপকরন গুলো একসঙ্গে মিশিয়ে নিয়েই তৈরি হয়ে যাবে ভুট্টার চাট।







