সপ্তাহ ঘুরতেই ছন্দ পতন, থমকে গেল দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সপ্তাহ ঘুরতেই ছন্দ পতন, আচমকাই থমকে গেল মেট্রোরেল। গত ২২ ফেব্রুয়ারি সোমবার দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে মোদি শহরে নতুন মেট্রোপথের উদ্বোধন করেন তিনি। দূরত্ব মেটাতে শহরের মেট্রোপথে নতুন স্টেশন জুড়লেও এর সর্বনিম্ন বা সর্বোচ্চ ভাড়ায় কোনও বদল হয়নি । ফলে দক্ষিণেশ্বর থেকে ২৫ টাকাতেই পৌঁছনো যাচ্ছে কবি সুভাষে।

আরও পড়ুনঃ FCI এ নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩১শে মার্চ।

যান্ত্রিক গলযোগের কারণে সপ্তাহ ঘুরতেই থমকে গেলো দক্ষিনেশ্বর-নোয়াপাড়া মেট্রো চলাচল। সূত্রের খবর আজ, সোমবার দুপুর ১২টা ৪৫ নাগাদ নোয়াপাড়ার নিকটবর্তী সিগন্যাল পয়েন্টে যান্ত্রিক গলযোগ দেখা গেলে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয় মেট্রো চলাচল। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যান মেট্রোর উচ্চপদস্থ কর্মচারীরা। তাঁরা জানিয়েছেন কাজ ঠিক হলেই ফের শুরু হবে মেট্রো চলাচল।

সপ্তাহ ঘুরতেই ছন্দ পতন, দক্ষিণেশ্বর থেকে সড়কপথে যেখানে নিউ গড়িয়া পৌঁছতে আড়াই ঘণ্টা সময় লাগে, সেখানে মেট্রোয় এক ঘণ্টা পাঁচ মিনিটে সেই দূরত্বে পৌঁছে যাচ্ছেন যাত্রীরা। যাতায়াতের সুবিধা হওয়ায় অধিকাংশ যাত্রীই বেছে নিয়েছেন নতুন মেট্রো পথকেই। ভাড়াও থাকছে ২৫ টাকাই। দিনে মোট ৭৯ জোড়া ট্রেন এই রুটে চলাচল করছে। এদিকে দক্ষিণেশ্বর থেকে দমদম চলছে আরও তিন জোড়া মেট্রো। কিন্তু চালু হওয়ার প্রথম সপ্তাহেই এই ব্যাঘাত ভোগাচ্ছে যাত্রীদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত