Darjeeling: ভারী বৃষ্টিতে দার্জিলিংয়ে ধস, মৃত ১

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি, দার্জিলিং: ভারী বৃষ্টিতে দার্জিলিংয়ে বাড়ি ধসে মৃত ১, বিচ্ছিন্ন যোগাযোগ। অন্যদিকে সিকিমেও চলছে প্রবল বৃষ্টি।সেখানেও এই বৃষ্টিতে একটি শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ভারী বৃষ্টির জেরে ধস নামল দার্জিলিংয়ের তাকভর সংলগ্ন পাতাবং এলাকায়। একটি বাড়ি ধসে গিয়েছে বলে খবর। সেখানে চাপা পড়ে মৃত্যু হয়েছে একজনের।

আরও পড়ুন: Weather: সারাদিন ঝিরঝিরে বৃষ্টি চলবে কলকাতায়, বঙ্গে বৃষ্টির কমলা সতর্কতা

ধস সরানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। পৌঁছোয় উদ্ধারকারী দল। জানা গিয়েছে, মৃতের নাম বাবুলাম রায় (৫৯)। তাঁর বাড়ি পাতাবং চা বাগানের দারাগাঁওয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নেতারা। অন্যদিকে, পুলবাজার থানার পুরদুং এলাকায় ধস নেমে লোধামা যাওয়ার রাস্তার অনেকটাই ধসে গিয়েছে।

14 19

ফলে লোধামার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ধস নেমেছে ৫৫ নম্বর জাতীয় সড়কেও। এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শুক্রবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কোচবিহার ও দার্জিলিং জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেখানে ১০০ মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে।

ভারী বৃষ্টিতে দার্জিলিংয়ে ধস, মৃত ১

13 22

মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শনিবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

15 21

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন