গ্রহ-নক্ষত্রের প্রতিদিনের অবস্থান আমাদের জীবনযাত্রার নানা ক্ষেত্রে সরাসরি প্রভাব ফেলে। কখনও তা সতর্কবার্তা দেয়, কখনও বা খুলে দেয় সম্ভাবনার নতুন দরজা। তাই দিনের শুরুতেই রাশিফল দেখে নেওয়া অনেকের কাছেই অভ্যাস। আজ কেমন কাটতে চলেছে আপনার দিন? আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কোন রাশির জন্য রয়েছে স্বস্তির খবর, আর কাদের থাকতে হবে বাড়তি সাবধানে—জেনে নিন এক নজরে।
মেষ রাশি:
দাম্পত্য জীবনে মতানৈক্যের সম্ভাবনা রয়েছে। আর্থিক বিষয়ে সংযমী না হলে চাপ বাড়তে পারে, অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। পারিবারিক সম্পত্তি নিয়ে দাদার সঙ্গে বিবাদ তীব্র হতে পারে। লিভার সংক্রান্ত সমস্যার ইঙ্গিত রয়েছে।


বৃষ রাশি:
হঠাৎ কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন। তবে ধৈর্য ও স্থিরতা বজায় রাখলে পরিস্থিতি আপনার অনুকূলেই যাবে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরি। মানসিক অস্থিরতা বাড়তে পারে, ডায়াবেটিস রোগীরা বিশেষ যত্ন নিন।
মিথুন রাশি:
আজ সঞ্চয়ের বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন। পরিবারে অশান্তির আবহ তৈরি হতে পারে। রাগ নিয়ন্ত্রণে না রাখলে পরিস্থিতি জটিল হবে। মায়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়তে পারে।
কর্কট রাশি:
কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের স্বীকৃতি মিলবে। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। মানসিক চাপ কমাতে মেডিটেশন বা ধ্যান উপকারী হতে পারে। আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়বে।


সিংহ রাশি:
অতিরিক্ত অর্থব্যয়ের যোগ রয়েছে। শরীর ভালো নাও থাকতে পারে, চিকিৎসার পিছনে খরচ বাড়ার সম্ভাবনা। খেলাধুলোর সঙ্গে যুক্তদের জন্য নতুন সুযোগ আসতে পারে। সন্তানের বিষয়েও দুশ্চিন্তা বাড়বে।
কন্যা রাশি:
ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে, তাই ঝুঁকি এড়িয়ে চলাই ভালো। প্রেমের সম্পর্কে উষ্ণতা বাড়বে। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। পারিবারিক শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে।
তুলা রাশি:
আর্থিক বিষয়ে বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে নিন। শিক্ষকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ, কাজে সাফল্য ও সন্তুষ্টি মিলবে।
বৃশ্চিক রাশি:
বাড়ির পরিবেশে মানসিক চাপ অনুভূত হতে পারে। তবে জীবনসঙ্গীর সমর্থন আপনাকে মানসিক শক্তি জোগাবে। নিজেকে সংযত রাখুন। প্রাণায়াম ও যোগাভ্যাসে উপকার পাবেন।
ধনু রাশি:
বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে। দাম্পত্য জীবনে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাইবোনদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। সংগীতের সঙ্গে যুক্তদের জন্য দিনটি বিশেষ শুভ।
মকর রাশি:
পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ইতিবাচক অগ্রগতি হতে পারে। স্বাস্থ্যের দিকে অবহেলা না করাই ভালো। শিক্ষার্থীরা কোনও বড় সুযোগ বা সাফল্যের মুখ দেখতে পারেন।
কুম্ভ রাশি:
দিনের প্রথম ভাগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। অকারণে ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বাবা-মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা ও চিকিৎসা খরচ বাড়তে পারে।
মীন রাশি:
পাওনা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গোপন শত্রুদের থেকে সতর্ক থাকুন। ভ্রমণের জন্য দিনটি অনুকূল নয়। পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ চরমে পৌঁছাতে পারে, সম্মানহানির আশঙ্কাও রয়েছে।







