ফিরছে কি কোভিডের আতঙ্ক? অন্ধ্রপ্রদেশে এক মাসে ১২ আক্রান্ত, কোমর্বিড রোগী ৪ জনের মৃত্যু

২৬ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে অন্ধ্রপ্রদেশে ১২ জনের শরীরে মিলেছে কোভিড সংক্রমণ। স্বাস্থ্য দফতরের দাবি, মৃত চার জনের সকলেরই একাধিক কোমর্বিডিটি ছিল। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কোভিড-১৯ কি আবার নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে? অন্ধ্রপ্রদেশে গত তিন সপ্তাহে ১২ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। একই সময়ে কোমর্বিডিটি থাকা চার জন রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। যদিও স্বাস্থ্য কর্তাদের দাবি, মৃত্যুর নেপথ্যে শুধুমাত্র করোনা নয়, আক্রান্তদের আগে থেকেই একাধিক জটিল শারীরিক সমস্যা ছিল। তবুও এই পরিসংখ্যান সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে ফের কোভিড নিয়ে সতর্কতা ও উদ্বেগ বাড়তে শুরু করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন