আসছে কোভিড ভ্যাকসিন! শুরু হল করোনা যোদ্ধাদের তালিকা তৈরির কাজ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আসছে কোভিড ভ্যাকসিন! প্রাথমিকভাবে টিকা দেওয়া হবে করোনা যোদ্ধাদের। কমবেশি ৩টি ভ্যাকসিন ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে হাতে চলে আসার ব্যাপারে আশাপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকরা। ভারতের কোভ্যাক্সিন, রাশিয়ার স্পুটনিক ভি এবং অক্সফোর্ডের কোভিশিল্ড সবথেকে বেশি প্রাধান্য পাচ্ছে। এদিকে শুরুতেই যারা টিকা পাবেন তাঁদের তালিকা তৈরির কাজ শুরু করে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ স্মার্টফোনের বাজারে ইন(IN ) সিরিজের স্মার্টফোন আনছে মাইক্রোম্যাক্স!

তালিকায় থাকছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স, আশাকর্মী, আশা সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী, নার্স, স্বাস্থ্য বিভাগে সুপারভাইজার, ব্লক এক্সটেনশন এডুকেটর, মেডিকেল অফিসার, মেডিকেল কলেজের শিক্ষক – অশিক্ষক কর্মী, আয়ুষ চিকিৎসক, ডেন্টিস্ট। ফার্মাসিস্ট, ফিজিওথেরাপিস্ট, রেডিওগ্রাফার সহ প্যারামেডিকেল  কর্মী–পনুয়া, ওয়ার্ড বয়, মেডিকেল পড়ুয়া এবং মেডিকেল কলেজের হাসপাতালে কর্মরতরা।

আসছে কোভিড ভ্যাকসিন! কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন আগামী বছর জুলাই মাসের মধ্যে ২৫ কোটি দেশবাসীকে করোনাভাইরাসের টিকা করনের আওতায় নিয়ে আসা যাবে। টিকা দানের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন অগ্রাধিকার পাবেন স্বাস্থ্য কর্মী, চিকিৎসকরা। প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যেই, কেন্দ্রের তরফে রাজ্যগুলোকে তালিকা পাঠাতে বলা হয়েছে।

কেন্দ্রের নির্দেশ অনুযায়ী রাজ্যের সমস্ত সরকারি, বেসরকারি হাসপাতালগুলোতে নিযুক্ত স্বাস্থ্য কর্মী এবং চিকিৎসকদের তালিকা প্রস্তুত করছে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ (‌অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, আয়ুষ)‌, সরকারি হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র, বেসরকারি হাসপাতাল, পলিক্লিনিকগুলোকে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে কর্মীদের তালিকা প্রস্তুত করে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গোটা বিষয়টিতে নজরদারি চালাবেন জাতীয় স্বাস্থ্য মিশনের ডিরেক্টর। বিভিন্ন জেলার ক্ষেত্রে ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট এবং চিফ মেডিক্যাল অফিসার (‌সিএমও)‌ এর তত্ত্বাবধানে তালিকা তৈরি হবে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ নাগাত কেন্দ্রের হাতে সম্পূর্ণ তালিকা তুলে দেবে রাজ্য সরকার। 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন