রাজ্যে সর্বকালীন রেকর্ড করোনার, দেখুন জেলা ভিত্তিক পরিসংখ্যান।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে কার্যত দূর্বার গতি নিয়েছে করোনা ভাইরাস! অনেকে সুস্থ হয়ে উঠলেও কার্যত করোনার গ্রাসে রাজ্য। গত ২৪ ঘন্টায় ফের ৭৪৩ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে এবং মৃত্যু হয়েছে ১৯ জনের, যা রাজ্যে সর্বকালীন রেকর্ড। লকডাউনের মেয়াদ বাড়লেও কার্যত লকডাউন উঠে গিয়েছে রাজ্য তথা দেশে, ফলে করোনা ভাইরাস এখন প্রত্যেক মূহুর্তে বাড়াচ্ছে তার তীব্রতা।লাগামহীন করোনা। আজ ফের ব্যাপকহারে সংক্রমণ বাড়ায় রাজ্যে আক্রান্তের সংখ্যা পেরোল ২১ হাজার মৃত্যু ৭৩৬ জনের!

সংক্রমণ এবং মৃত্যুর নিরিখে দেশে প্রতিদিনই তৈরী হচ্ছে নতুন নতুন রেকর্ড। আজকের বুলেটিনে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৭৪৩ জন।নতুন ৭৪৩ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ২৩১ জন। পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ১৯ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩৬।

এদিকে একই ভাবে রাজ্যের সব জেলা গুলির মধ্যে কলকাতার হাল সবচেয়ে খারাপ। কলকাতায় এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪২ জন, যা কলকাতায় করোনা সংক্রমণের ইতিহাসে সর্বোচ্চ। এদিনের ২৪২ জন কে নিয়ে কোলকাতায় মোট সংক্রামিত হয়েছেন ৬ হাজার ৮৬৪ জন। এদিন কলকাতায় মৃত্যু সংখ্যা বেড়েছে ৮ টি যা নিয়ে কলকাতায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৪১০ জনের। অন্যদিকে কলকাতায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৩০৭ জন এবং এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ১৪৭ জন

পাশাপাশি সংক্রমণের নিরিখে কদিন আগেই হাওড়া কে ছাপিয়ে গিয়েছে জেলা উত্তর ২৪ পরগণা, এদিন জেলাজুড়ে মোট সংক্রামিত হয়েছেন রেকর্ড ১৬৪ জন যা নিয়ে মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৪৬। এই জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৬৩ জন এবং এদিন ৩ টি বেড়ে মোট মৃত্যু হয়েছে ১১৪ জনের। জেলাজুরে এখন চিকিৎসাধীন ১ হাজার ৩৬৯ জন।

অন্যদিকে হাওড়া জেলাতে সংক্রমণের গতি ফের বেড়েছে এদিন। গত ২৪ ঘন্টায় হাওড়া তে মোট সংক্রামিত হয়েছেন ৮২ জন, যা নিয়ে জেলায় মোট সংক্রামিতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ১০ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৮ জন এবং এদিন ৩টি বেড়ে মোট মৃত্যু হয়েছে ১০৭ জনের।

হুগলী এবং দক্ষিন ২৪ পরগণা জেলার ক্ষেত্রেও বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। হুগলীতে এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ জন! যা নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪২ এই জেলায় মৃত্যু হয়েছে ২৬ জনের। দক্ষিন ২৪ পরগনায় এদিন আক্রান্তের সংখ্যা বেড়েছে ৯৭, যা নিয়ে মত আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৫১। এই জেলায় মৃত্যু হয়েছে ৩০ জনের। পাশাপাশি মালদা জেলায় এদিন বেড়েছে ৪০ জন আক্রান্ত।
দেখুন সার্বিক পরিসংখ্যান

WB DHFW Bulletin 4th JULY REPORT FINAL page 002

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর