নজরবন্দি ব্যুরোঃ ৩৪ লক্ষ কোভিড আক্রান্তের কোনও তথ্যই পেশ করেনি কেন্দ্র! সর্বভারতীয় সংবাদমাধ্যম এন ডি টিভির প্রতিবেদনে এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। করোনা টেস্ট পজিটিভ না নেগেটিভ, তা জানার জন্য এই মূহূর্তে গোটা বিশ্বে দুটি পদ্ধতিতে কোভিড টেস্ট করা হয়। একটি হল RT-PCR (Real-Time Polymerase Chain Reaction) টেস্ট এবং অন্যটি অ্যান্টিজেন টেস্ট। করোনা ঠেকাতে ভারতে কোভিড পরীক্ষার প্রায় অর্ধেকই করা হয়েছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পদ্ধতিতে।
আরও পড়ুনঃ বঙ্গে পৌঁছল করোনা ভ্যাকসিন, প্রথম ডোজ নেবেন ফিরহাদ হাকিম।


সাম্প্রতিক সরকারি তথ্য অনুযায়ী, ১২ কোটি নমুনার প্রায় ৪৯ শতাংশ এই প্রক্রিয়ায় পরীক্ষা করা হয়েছে। কিন্তু আমরা সকলেই জানি করোনা টেস্টের আসল পদ্ধতি হল RT-PCR । আর এই কারণেই আমাদের দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা সঠিকভাবে বিচার করা যাচ্ছে না। তাই কেন্দ্রের দেওয়া তথ্যও সঠিক নয়। অ্যান্টিজেন টেস্ট প্রক্রিয়ার থেকে RT-PCR পদ্ধতিতে টেস্ট ২.৫ থেকে ৩.৫ শতাংশ বেশি হয় বলে দেখা যাচ্ছে।
উদাহরণসরূপ বলা যায়, দিল্লীতে অ্যান্টিজেন টেস্টে যেখানে ৪% করোনা পজিটিভ দেখা যায়, সেখানে RT-PCR পদ্ধতিতে সেই সংখ্যা বেড়ে ১৪% -এ দাঁড়ায়। অতিমারী পরিস্থিতির শুরুর দিকে PCR টেস্ট ১০০ শতাংশ হলেও পরে তা নিম্নমুখী হয়। বর্তমানে করোনা টেস্টের জন্য অ্যান্টিজেন পদ্ধতিকেই বেছে নিয়েছে। আর তাই করোনা সংক্রমণ কমার তুলনায় তা আরও বেড়েই চলেছে।
ICMR এর একটি তথ্যের ভিত্তিতে আমরা সহজেই বোঝাতে পারব কোন কোন রাজ্যে ১০০ শতাংশ PCR টেস্ট করা হয়েছে। যেখানে বিহার, তেলেঙ্গানা, গুজরাট,দিল্লি এবং উত্তরপ্রদেশে PCR টেস্ট করা হয়েছে ৫০ শতাংশেরও কম। এই সব রাজ্যেই করোনা পরিস্থিতি অত্যন্ত সংকটজনক!










