করোনায় কাঁপছে কলকাতা, একদিনে মৃত্যু ২১ জনের, সংক্রমনে পাল্লা উত্তর দক্ষিনের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনায় কাঁপছে কলকাতা, একদিনে মৃত্যু ২১ জনের, সংক্রমনে পাল্লা উত্তর দক্ষিনের। গত কয়েকদিন ধরে প্রতিদিন গড়ে ২০০০ – ২৫০০ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন রাজ্য জুড়ে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিন ২৪ পরগণা, হাওড়া বা হুগলীর সাথে পাল্লা দিচ্ছে মালদা, দার্জিলিং বা দক্ষিন দিনাজপুরের মত জেলাগুলিও। সংক্রমণ বাড়ার পাশাপাশি মৃত্যু সংখ্যাও বাড়ছে সমান তালে এবং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সেই সংখ্যা। গত কয়েকদিন ধরে গড়ে ৩৫-৪০ জন মানুষ মারা যাচ্ছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। অন্যদিকে সুস্থতার হারও বেড়েছে রাজ্যে। প্রতিদিন সুস্থ হয়ে উঠছেন হাজার হাজার মানুষ। কিন্তু সংক্রমণের গতি অব্যাহত থাকায় বেড়েই চলেছে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা।

আরও পড়ুনঃ ফের রেকর্ড ভাঙা সংক্রমণ রাজ্যে; আজ মৃত্যু ৪৫ জনের।সুস্থ প্রায় ৬৯%

রাজ্যের সবকটি জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের খোঁজ মিলেছে শহর কলকাতায়। কলকাতায় গত ২৪ ঘন্টায় সংক্রামিত হয়েছেন ৬৭০ জন। যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৬৩৯ জন। এদিন কলকাতায় মৃত্যু হয়েছে ২১ জনের। এই ২১টি মৃত্যু নিয়ে কলকাতায় করোনা ভাইরাসে সার্বিক মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬০। গত ২৪ ঘন্টায় কলকাতাতে সুস্থ হয়ে উঠেছেন ৬৯৮ জন। যা নিয়ে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫০৬ জন। এখন তিলোত্তমায় চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৩৭৩ জন, যা গতকালের থেকে ৪৯ জন কম।

দেখুন কতটা পরিবর্তন হল পরিস্থিতিঃ জনমত সমীক্ষা (পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১)

কলকাতার পর এদিন সবচেয়ে বেশি সংক্রামিতের খোঁজ মিলেছে উত্তর ২৪ পরগণা জেলায়। এই জেলায় এদিন আক্রান্ত হয়েছেন ৬৪৪ জন। যা নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৫ হাজার ১৪১। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। যা নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩৪১ টি। এই জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ৮২৩ জন। যার মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪১৩ জন। উত্তর ২৪ পরগণায় এখন চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৯৬৭। যা ২১৮ জন বেড়েছে গতকালের থেকে।

উত্তর ২৪ পরগণার পর এদিন সবথেকে বেশি আক্রান্ত হয়েছেন দক্ষিন ২৪ পরগণা জেলাতে। জেলায় এদিন আক্রান্ত হয়েছেন ১৯৯ জন। জেলায় মত করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ১৮২ জন। এই জেলায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ জনের। এই ৩টি মৃত্যু নিয়ে জেলায় মোট মৃত্যু সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৮৭। দক্ষিন ২৪ পরগণায় এখন চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৩৩৬ জন।

জেলায় জেলায় করোনা ভাইরাসে তাণ্ডবের মাঝে কিছুটা স্বস্তির হাওয়া বইছে জেলা ঝাড়গ্রামে। এই জেলাতে গত ১৬ দিন নতুন করে কোন সংক্রামিতের খোঁজ মেলেনি। জেলায় মত ২৮ জন আক্রান্ত হয়েছিলেন, এখন সবাই সুস্থ।

WB DHFW Bulletin 31st JULY REPORT FINAL page 002

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত