কলকাতায় মৃত্যু হল করোনা আক্রান্তের, বর্ষবরণের আগে আতঙ্কের আবহ রাজ্যে

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করণ আক্রান্ত হয়েছেন ৬৯২ জন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

করোনা ফের একবার তার নিজের জাল বিস্তার করে চলেছে। করোনা নতুন ভ্যারিয়েন্ট দেশের মধ্যে প্রথম পাওয়া গিয়েছিল কেরালাতে। তারপর একে একে কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, সহ অনেক রাজ্যে। আজ নতুন করে ধরা পরেছে দিল্লিতে। আর আজ বছরের শেষ সপ্তাহে ফের করোনা আতঙ্ক ছড়ালো আমাদের রাজ্য।

আরও পড়ুনঃ কোভিডের নয়া ভেরিয়েন্ট JN.1 এবার পাওয়া গেল দিল্লিতে, সাবধান করল AIIMS

corona2 1

আজ পাঁচ মাস পর করোনা আতঙ্কে মৃত্যু হল রাজ্যবাসীর। জানা গিয়েছে সি এম আর আই হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে আজ। জ্বর শ্বাসকষ্ট নিয়ে আজই ঐ বৃদ্ধ ভর্তি হয়েছিলেন হাসপাতালে। করোনা রিপোর্ট আসার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। হাসপাতাল সূত্রে খবর সেপটিক শকে মৃত্যু হয়েছে ওই রোগীর।

কলকাতায় মৃত্যু হল করোনা আক্রান্তের, বর্ষবরণের আগে আতঙ্কের আবহ রাজ্যে
কলকাতায় মৃত্যু হল করোনা আক্রান্তের, বর্ষবরণের আগে আতঙ্কের আবহ রাজ্যে

বয়সজনিত সমস্যার সঙ্গে কিডনির ও সমস্যা ছিল বলে জানা গিয়েছে। উল্লেখ্য গোটা দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করণ আক্রান্ত হয়েছেন ৬৯২ জন। সক্রিয় রোগের সংখ্যা বেড়ে হয়েছে ৪০৯৭। অপরদিকে আজ প্রথম দিল্লিতে এক আক্রান্তের শরীরে মিলেছে JN.1 ভাইরাস। এই পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একাধিক পদক্ষেপ নিয়েছে সরকার।

কলকাতায় মৃত্যু হল করোনা আক্রান্তের, বর্ষবরণের আগে আতঙ্কের আবহ রাজ্যে

corona3 1

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সব রাজ্য ও কেন্দ্রশাসিত রাজ্যের প্রতিনিধিদের সাথে ভার্চুয়াল বৈঠক করেছেন। সেই বৈঠকে আলোচনা হয়েছে বিভিন্ন রাজ্যের করো না পরিস্থিতি নিয়ে। করো না নিয়ে আমাদের রাজ্যেও সতর্কতামূলক কেক হিসেবে প্রত্যেক জেলায় হাসপাতাল গুলিতে অন্তত কিছু বেড কোভিড রোগীদের জন্য নির্দিষ্ট করে রাখার ব্যবস্থা হয়েছে। কলকাতায় বেলেঘাটা আইডি এবং এম আর বাঙ্গুর আইসিইউ সহ কিছু বেড কাভিড রোগীদের জন্য রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন