UP Election 2022: টিকিট পাননি, কংগ্রেসের ‘প্রচারের মুখ’ বিজেপিতে? শুরু জল্পনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ “লড়কি হু, লড় শকতি হু”। উত্তরপ্রদেশের নির্বাচনে এই স্লোগানকে সামনে রেখে প্রচারে নেমছে কংগ্রেস। এখন নির্বাচনের মুখেই ঘটে গেল বড় বিপত্তি। টিকিট পাননি কংগ্রেসের ‘প্রচারের মুখ’ প্রিয়াঙ্কা মৌর্য। তাই ক্ষোভে দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শোনা যাচ্ছে আগামী দিনে গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন তিনি।

আরও পড়ুনঃ India-China: অরুণাচল থেকে ভারতীয় যুবককে অপহরণের অভিযোগ, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব রাহুল

সংবাদসংস্থা এএনআইকে প্রিয়াঙ্কা দলবদলের সত্যতা নিয়ে মত প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, “হয়তো সত্যিই। আমি নির্বাচনের জন্য অনেক পরিশ্রম করেছি। কিন্তু টিকিটের বিশ্যহয়টি আগে থেকেই স্থির ছিল। কিন্তু আমি প্রার্থী হব এটা ধরেছিলাম”। তাঁর কথায়, কংগ্রেস নিজে থেকেই লড়কি হু লড় শকতি হু স্লোগান নিয়ে প্রচার করছে। কিন্তু তাঁকেই প্রার্থী হিসাবে মনোনীত করা হয়নি।

UP Assembly Election Priyanka Maurya Congress Candidates news - 'OBC लड़की हूं इसलिए टिकट नहीं मिला' कांग्रेस की पोस्टर गर्ल ने पार्टी पर लगाए गंभीर आरोप – News18 हिंदी

ইতিমধ্যেই ব্যাটেলগ্রাউন্ড উত্তরপ্রদেশকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়তে শুরু করেছে। শোনা যাচ্ছে এবার মুখোমুখি লড়াই বিজেপি বনাম অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। রাজনৈতিক মহলের বক্তব্য, এবারের নির্বাচনে পাল্লাভারী রয়েছে সমাজবাদী পার্টির। তবুও জায়গা ছাড়তে নারাজ কংগ্রেস। যোগী রাজ্যে গত ৫ বছরে মহিলাদের ওপর অত্যাচারের প্রসঙ্গকে সামনে রেখেই প্রচারে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।

৫০ শতাংশ মহিলাকে টিকিট দেওয়ার পাশাপাশি মহিলাদের জন্য একাধিক প্রকল্পের ঘোষণা করেছে কংগ্রেস। বিশেষভাবে নজর কেড়েছে উন্নাও নির্যাতিতার মাকে টিকিট দিয়ে বড় ঘোষণা করেছেন প্রিয়াঙ্কা। কিন্তু তাঁরই দলের অন্দরের ভাঙন আগামী দিনে বিজেপির জন্য কাজ সুবিধা করে দেবে না তো?

টিকিট পাননি, দল ছাড়ার সিদ্ধান্ত পোস্টার গার্লের 

টিকিট পাননি, দল ছাড়ার সিদ্ধান্ত পোস্টার গার্লের 
টিকিট পাননি, দল ছাড়ার সিদ্ধান্ত পোস্টার গার্লের

এই মুহুর্তে উত্তরপ্রদেশের মহিলা কংগ্রেসের সহ সভাপতি রয়েছেন প্রিয়াঙ্কা। খুব শীঘ্রই নিজের সিদ্ধান্ত ঠিক করবেন বলে জানিয়েছেন তিনি। নির্বাচনের আগে দলেরই এক নেত্রীর সিদ্ধান্ত কংগ্রেসকে ব্যাকফুটে ঠেলে দেবে না তো? প্রশ্ন রাজনৈতিক মহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন