নজরবন্দি ব্যুরো: প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। প্রায় গোটা পৃথিবী জুড়ে চলতে থাকা লকডাউনের মধ্যে যেভাবে এই এই মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর সংখ্যা বাড়ছে তাতে চিন্তা বেড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। অনেকেই ইতিমধ্যে প্রশ্ন তুলছেন করোনা ভাইরাসকে কেন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছে চিকিৎসকরা? তবে সংক্রমণের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে একাধিক দেশ। চিনের বিরুদ্ধে আঙুল তুলেছে বহু দেশ। সঠিক সময়ে চিন মহামারী সংক্রান্ত তথ্য দেয়নি বলেই আজ এই অবস্থা, এমনটাই মনে করে আমেরিকা।
অবশেষে সেই কথাই কার্যত মেনে নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’। আমেরিকার এক সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের ওয়েবসাইটে কোভিড-১৯ সংক্রান্ত খবরের ঘটনাক্রমে পরিবর্তন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পত্রিকার দাবি, ‘হু’-এর ওয়েবসাইট থেকে একটা তথ্য প্রত্যাহার করা হয়েছে যেখানে আগে বলা ছিল– উহানে নিউমোনিয়া সংক্রমণের রিপোর্ট করেছে চিন।
আরও বলা হয়েছে, জুন মাসের মাঝামাঝি সময়ে প্রকাশিত হওয়া মার্কিন হাউস বিদেশ বিষয়ক কমিটি রিপাবলিকান্স-এর অন্তর্বর্তী রিপোর্টে বলা হয়েছিল, উহানে শুরুর দিকে করোনা সংক্রমণের খবর একেবারেই জানায়নি চিন। এরপর সেই বক্তব্য পাল্টে ফেলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এর পরে চিনা সংবাদমাধ্যমের একটি রিপোর্ট হাতে পায় পায় ‘হু’। সেখানেই বলা হয়েছিল, উহানে দ্রুতহারে ছড়িয়ে পড়া এক ‘ভাইরাল নিউমোনিয়া’-র কথা।



