ধূপগুড়ি দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ, ঘোষণা মোদির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ধূপগুড়ি দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করল প্রধানমন্ত্রীর অফিস। বুধবার ভোররাতে ঘন কুয়াশার জেরে মর্মান্তিক এক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল জলপাইগুড়ি। জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ ধূপগুড়ির লাললস্কুল এলাকায় ঘন কুয়াশা থাকার কারণে লরির সঙ্গে তিনটি গাড়ির সংঘর্ষ হয়। আর এই সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৪ জনের। মৃতদের মধ্যে চার শিশুও রয়েছে বলে খবর। দুর্ঘটনায় শোকপ্রকাশ করে ক্ষতিপূরণের ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতরের তরফে। ট্যুইটারে শোকবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীও।

আরও পড়ুন: “সুষ্ঠ ভাবে কাজ করুন”, থানায় ঢুকে আইসিকে দালালি বন্ধের ধমক অখিল পুত্রের

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধূপগুড়ি থেকে জলপাইগুড়ি যাওয়ার সময় একটি পাথরবোঝাই লড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তার তলায় চাপা পড়ে যায় যাত্রীবোঝাই ম্যাজিক ভ্যান ও একটি মারুতি। ওই দুটি গাড়িতে করে বউভাত অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সকলে বলে জানা গিয়েছে। এদিকে এই ঘটনার জেরে জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়। ঘটনার খবর পেয়েই দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও দমকল কর্মীরা। উদ্ধারকাজে হাত লাগান দমকল, পুলিশ ও স্থানীয় মানুষ। এরপর বেশ কয়েকজনকে ক্ষতবিক্ষত অবস্থায় ওই ডাম্পারের তলা থেকে বের করে ধূপগুড়ি হাসপাতাল ও জলপাইগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ধূপগুড়ি দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ, ঘটনার বিষয়ে জলপাইগুড়ির সহকারি পুলিশ সুপার সুমন্ত রায় জানান, এদিন বোল্ডার ভর্তি ট্রাক গাড়ির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে এবং ডান দিকে উল্লে যায়। সেই সময় উল্টো দিক থেকে দুটি গাড়ি ট্রাকটিকে ধাক্কা মারে। যার জন্য ওই দুটি গাড়ির যাত্রীদের ওপর বোল্ডারগুলি পড়ে যায়। একটি লরিকেও ধাক্কা মারে ওই ট্রাকটি। তিনি আরও বলেন, ধূপগুড়ির সার্কেল ইন্সপেক্টর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান। কুয়াশার জন্য়ই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের।

শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘাতক ট্রাক চালককে আটক করেছে পুলিশ। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ধূপগুড়ির বিধায়ক মিতালী রায়। হাসপাতাল কর্তৃপক্ষ অন্তত জনকে মৃত বলে ঘোষণা করেন। আরও বেশ কয়েকজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। যদিও মৃত ও আহতদের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত