ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর, ধর্ষণে কঠোরতম ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর, ধর্ষণে কঠোরতম ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। অভিযোগ কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রকের চিঠিতে সুস্পষ্ট উত্তর মেলেনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আর জি কর-কাণ্ডের আবহে ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। ধর্ষণের মতো অপরাধে কঠোরতম ও দৃষ্টান্তমূলক শাস্তির আইন চেয়ে চিঠি। এই নিয়ে মোদিকে দ্বিতীয় চিঠি মমতার। মঙ্গলবার এই নিয়ে বিধানসভায় বিল আনছে রাজ্য সরকার। এর আগে গত ২২ শে আগস্ট ধর্ষণ বিরোধী কঠোর আইন বলবৎ করার বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রথম চিঠিটি লিখেছিলেন মুখ্যমন্ত্রী। মাত্র ৮ দিনের ব্যাবধানে ফের এই নিয়ে চিঠি প্রধানমন্ত্রীকে। শুক্রবার ২ পাতার এই চিঠি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ গত ২২ শে আগস্ট প্রধানমন্ত্রীকে লেখা চিঠির পরে কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রকের তরফে পাঠানো চিঠিতে সুস্পষ্ট কোন উত্তর মেলেনি। তাই শুক্রবার করা দ্বিতীয় চিঠিতে তিনি ফের একবার সেই কথায় মনে করিয়ে তিনি লিখেছেন,” অত্যন্ত স্পর্শকাতর বিষয় নিয়ে লেখা একটি চিঠির জবাবি উত্তর এখনও পর্যন্ত আসেনি” মূলত ধর্ষণের মতো অপরাধে কঠোরতম ও দৃষ্টান্তমূলক শাস্তির আইন চেয়ে প্রথমে চিঠি লিখেছিলেন তিনি।

এছাড়াও প্রথম চিঠিতে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে ১৫ দিনের মধ্যে যাতে ধর্ষণের মামলায় দোষীর বিচার প্রক্রিয়া শেষ করে শাস্তি নিশ্চিত করার বিষয়ে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ধর্ষণ, খু্‌ন, মামলার বিচার পরিকাঠামো নিয়ে রাজ্য সরকারের কি পদক্ষেপ সেই চিঠিতে উল্লেখ করেছিলেন তিনি। কিন্তু কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রকের তরফে পাঠানো চিঠিতে কোন সদুত্তর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, আরজি কর-কাণ্ড নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে বলেন,”যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু এর বিরুদ্ধে যাতে অ্যাকশান নিতে কোন দেরি না হয় সে বিষয়টি লক্ষ্য রাখতে হবে। যদিও আমরা চেয়েছিলাম সাত দিনের মধ্যেই এই কেসটি ফাস্ট ট্র্যাক কোর্টে করে দেওয়ার। কিন্তু তা করতে দেওয়া হলো না। তাই আগামী সপ্তাহেই স্পিকার কে বলে বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে দশ দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই এই বিল এনে রাজ্যপালের কাছে পাশ করানো হবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত