বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়. সরকারকে না জানিয়ে বিদ্য়ুতের দাম বাড়িয়েছে সিইএসসি। তবে WBSEDCL বিদ্য়ুতের মূল্য বাড়ায়নি বলেও জানিয়ে দিলেন তিনি। তিনি বলেন, ‘শুনলাম সিইএসসি ক-পয়সা দাম বাড়িয়ে দিয়েছে। আমাদের কিছুই জানায়নি। বিদ্যুৎ দফতরকেও কিছু জানায়নি। যাইহোক আমাদের WBSEDCL এক পয়সাও দাম বাড়ায়নি।’

সোমবার উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘উত্তরবঙ্গের দিকে আমাদের একটু বিশেষ করে নজর রাখতে হবে। অক্টোবর পর্যন্ত মনিটরিং করতে হবে। এটা প্রতিবছরই হয়, এবার আবার চালু করতে হবে। উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পং-এর অবস্থা এখন ঠিক আছে’।
সরকারকে না জানিয়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে সিইএসসি, জানালেন মুখ্যমন্ত্রী

তিনি আরও বলেন,’মালদায় ভাঙ্গন হয়েছে। এটা তো কেন্দ্রের দেখার কথা। বিগত ১০ বছর ধরে ওরা এটা দেখছেই না। গঙ্গার ভাঙ্গনের জন্য এক টাকাও খরচ করেনি কেন্দ্র। গঙ্গার ভাঙন ঠেকাতে ড্রেজিং ও করেনি কেন্দ্র। আবার তো শুনছি বাংলাদেশ এর সঙ্গে ফারাক্কা নিয়ে চুক্তি নবীকরণ করা হলো, আমাদের সঙ্গে কথা না বলেই। আবার তিস্তার জল দিয়ে দেবে। তিস্তায় কি জল আছে যে দেবে ? উত্তরবঙ্গের একটা লোকও খাওয়ার জল পাবে না।’








