হৃদরোগে আক্রান্ত হয়ে ICU-তে ভর্তি, কোরিওগ্রাফার রেমো ডি’সুজা।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকাল অর্থাৎ শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের খ্যাতনামা কোরিওগ্রাফার, পরিচালক রেমো ডি’সুজা, আচমকাই হৃদরোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এই বলিউডের বিখ্যাত ব্যক্তি রেমো ডি’সুজা। শুক্রবার বিকেলে হাসপাতালের সামনে দেখা গেল পরিচালকের স্ত্রী লিজেল ডি’সুজাকে। তাঁর সঙ্গে ছিলেন ডান্সার সলমন ইউসুফ খান।

হাসপাতালের করিডোরে দাঁড়িয়েই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় রেমোর স্ত্রী লিজেল ডি’সুজাকে।এদিন রেমো ডি’সুজা-র স্ত্রী লিজেল ডি’সুজা সংবাদমাধ্যম কে জানান, ”রেমোর হৃদযন্ত্রে একটা ব্লকেজ রয়েছে। চিকিৎসকরা এনজিওগ্রাফি করেছেন। তিনি এই মুহূর্তে আইসিইউতে রয়েছেন। প্রার্থনা করুন। পরবর্তী ২৪ ঘন্টা খুব গুরুত্বপূর্ণ।”

বলিউড ইন্ডাস্ট্রিতে হিট গানের কোরিওগ্রাফি করেছেন রেমো। পাশাপাশি ‘স্ট্রিট ডান্সার থ্রিডি’, ‘এবিসিডি’, ‘এবিসিডি ২’ এবং ‘অ্য়া ফ্লাইং জট’ এর মতো ছবির পরিচালনাও করেছেন তিনি।

হৃদরোগে আক্রান্ত হয়ে ICU-তে ভর্তি, কিছুদিন আগে এই বিখ্যাত কোরিওগ্রাফার রেমো জানিয়েছিলেন তিনি খ্যাতনামা কোরিওগ্রাফার সরোজ খানের বায়োপিক বানাতে চান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর