চোপড়ায় যুগলকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর, গ্রেফতার তৃণমূল নেতা

জানা যাচ্ছে, তাজমুলের বিরুদ্ধে অন্তত এক ডজনের বেশি অভিযোগ রয়েছে। কিন্তু তিনি 'বিধায়ক-ঘনিষ্ঠ' এবং এলাকার 'বাহুবলি' হিসেবে পরিচিত হওয়ায় তাঁকে কখনও গ্রেফতার করা হয়নি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রবিবার দুপুর নাগাদ একটি চাঞ্চল্যকর ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিওতে (যদিও সেই ভিডিও-এর সত্যতা যাচাই করেনি নজরবন্দি) দেখা যায়, এক যুগলকে রাস্তায় ফেলে এক ছড়া কঞ্চি দিয়ে বেধড়ক মারধর করছেন এক ব্যক্তি। এরপর জানা যায়, সেই ব্যক্তি তৃণমূল নেতা। তাঁর নাম তাজমুল ওরফে জেসিবি! এরপরই তাঁকে ধরতে অভিযান চালায় পুলিশ এবং অবশেষে গ্রেফতার হয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা। জেসিবিকে নিয়ে যাওয়া হয়েছে ইসলামপুর থানায়।

জানা গিয়েছে, চোপড়ার এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এক তরুণী। আর সেই অপরাধে যুগলকে রাস্তায় ফেলে ব্যাপক মারধর করেন তৃণমূল নেতা তাজমুল ওরফে জেসিবি। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে। নানান দিক থেকে নিন্দার ঝড় বয়ে যায়। অবশ্য কয়েক ঘন্টার মধ্যেই সেই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, তাজমুলের বিরুদ্ধে অন্তত এক ডজনের বেশি অভিযোগ রয়েছে। কিন্তু তিনি ‘বিধায়ক-ঘনিষ্ঠ’ এবং এলাকার ‘বাহুবলি’ হিসেবে পরিচিত হওয়ায় তাঁকে কখনও গ্রেফতার করা হয়নি।

চোপড়ায় যুগলকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর, গ্রেফতার তৃণমূল নেতা

আরও জানা গিয়েছে, তাজমুল বরাবরই আইন নিজের হাতে তুলে নিতে ভালোবাসেন! এমনকি এলাকার বিভিন্ন ঘটনা ঘটলে তিনিই সালিশি সভায় বিচার করেন। ভিডিওতে দেখা গিয়েছিল, মারের চোটে তরুণ-তরুণী চিৎকার করছেন। কিন্তু, তাঁদেরকে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের দিঘলগাঁও এলাকার বাসিন্দারা ঘিরে থাকলেও তাঁরা নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করেছিলেন। তাঁদের পক্ষে দাবি, এটাই নাকি ছিল সালিশি সভা! কারণ, ওই তরুণী আসলে একজন গৃহবধূ। তিনি অবৈধ সম্পর্কে জড়িয়েছেন। দু’জনকে আর্থিক জরিমানা করার পরিকল্পনাও ছিল গ্রামবাসীদের।

চোপড়ায় যুগলকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর, গ্রেফতার তৃণমূল নেতা

চোপড়ায় যুগলকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর, গ্রেফতার তৃণমূল নেতা

স্বাভাবিকভাবেই এই ঘটনার পর রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলের একাধিক নেতা-নেত্রী। বিজেপি নেতা অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসন’। সমালোচনা করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত