AI ব্যবহার করে লোকসভা নির্বাচনে প্রভাব ফেলতে পারে চিন! আশঙ্কা মাইক্রোসফ্টের

Loksabha Election 2024: বছরের শুরুতে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রেও ঠিক এইরকম ভাবেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে প্রভাব খাটাতে চেয়েছিল চিন। আর এবার তাদের লক্ষ্য ভারতের লোকসভা নির্বাচন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আসন্ন লোকসভা নির্বাচনে প্রভাব খাটাতে চাইছে চিন! চাঞ্চল্যকর দাবি আমেরিকান তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফ্টের। সম্প্রতি কয়েকটি রিপোর্ট পেশ করেছে সেম টার্গেটস এবং নিউ প্লেবুকস। সেখানেই এই আশঙ্কার কথা উল্লেখ রয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে ঢুকে ওদের খতম করব, পাক জঙ্গি গোষ্ঠী নিয়ে বিস্ফোরক রাজনাথ

প্রসঙ্গত, বছরের শুরুতে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রেও ঠিক এইরকম ভাবেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে প্রভাব খাটাতে চেয়েছিল চিন। আর এবার তাদের লক্ষ্য ভারতের লোকসভা নির্বাচন। শুধুমাত্র ভারতই নয়, মাইক্রোসফ্টের রিপোর্ট অনুযায়ী, চিনের নিশানায় রয়েছে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার মতো দেশের নির্বাচনও।

AI ব্যবহার করে লোকসভা নির্বাচনে প্রভাব খাটাতে চাইছে চিন! আশঙ্কা মাইক্রোসফ্টের
AI ব্যবহার করে লোকসভা নির্বাচনে প্রভাব খাটাতে চাইছে চিন! আশঙ্কা মাইক্রোসফ্টের

মাইক্রোসফ্টের রিপোর্ট বলছে, গুরুত্বপূর্ণ নির্বাচনগুলির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে ফায়দা তুলতে চাইছে চিন। তাদের উদ্দেশ্য, এভাবে নিজেদের অর্থনৈতিক এবং সামরিক শক্তিকে আরও বাড়িয়ে নেওয়া। সেই কারণেই তারা বিভিন্ন দেশের নির্বাচনগুলিতে প্রভাব খাটাতে চাইছে।

AI ব্যবহার করে লোকসভা নির্বাচনে প্রভাব খাটাতে চাইছে চিন! আশঙ্কা মাইক্রোসফ্টের

AI ব্যবহার করে লোকসভা নির্বাচনে প্রভাব ফেলতে পারে চিন! আশঙ্কা মাইক্রোসফ্টের

মাইক্রোসফ্ট আরও জানিয়েছে, মূলত উত্তর কোরিয়া এবং চিন সারা বিশ্বে বিভিন্নভাবে সাইবার আক্রমণ চালিয়ে আসছে। গত এক বছরে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ, দক্ষিণ চিন সাগর এলাকা এবং আমেরিকার প্রতিরক্ষা-প্রযুক্তি ঘাঁটিগুলিতে সাইবার নজরদারি চালাচ্ছে তারা। এবার মাইক্রোসফ্টের রিপোর্টের ভিত্তিতে কি ব্যবস্থা নেয় সরকার সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

AI ব্যবহার করে লোকসভা নির্বাচনে প্রভাব খাটাতে চাইছে চিন! আশঙ্কা মাইক্রোসফ্টের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত