করোনার কাছে হার মেনে চির বিদায় নিলেন প্রাক্তন ওপেনার চেতন চৌহান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন। প্রয়াত ভারতের প্রাক্তন ওপেনার চেতন চৌহান। করোনা মারণ ভাইরাস থাবা বসিয়েছিল প্রাক্তন ভারতীয় ওপেনার তথা উত্তরপ্রদেশের মন্ত্রী চেতন চৌহানের শরীরেও।

বিগ বি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও ভাল নেই দেশের প্রাক্তন তারকা।কিডনি ফেলিওর হওয়ায় শারীরিক অবস্থার অবনতি ঘটেছে তাঁর।কদিন ধরে  ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে চেতন চৌহানকে।গত জুলাইয়ে তাঁর করোনা সংক্রমণ হয়েছিল।

তখন তাঁকে ভর্তি করা হয়েছিল লখনউয়ের একটি সরকারি হাসপাতালে।পরে তাঁকে গুরগাঁওয়ের হাসপাতালটিতে ভর্তি করা হয়েছিল। করোনা থেকে পুরোপুরি মুক্ত হওয়ার আগেই তাঁর কিডনি ও রক্তচাপের সমস্যা দেখা দেয়। শুক্রাবরা তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

৭২ বছরের প্রাক্তন সাংসদ চেতন কয়েকজন প্রাক্তন ক্রিকেটারের মধ্য একজন, যাঁর করোনা সংক্রমণ হয়েছে। তাঁর পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত