রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল! গুরুত্ব বাড়ল চন্দ্রিমার

রাজ্য মন্ত্রিসভায় সভায় বড়সড় রদবদল! এবার গুরুত্ব বাড়ল চন্দ্রিমার। দেওয়া হল পরিবেশ দফতরের দায়িত্ব। বাড়তি দায়িত্ব বাবুলেরও।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কেউ পেলেন বাড়তি দায়িত্ব তো কেউ হারালেন মন্ত্রীত্ব। আবার মন্ত্রী তালিকায় জুড়ল বেশ কিছু নতুন নাম।  রাজ্য মন্ত্রীসভায় এবার বড়সড় রদবদল। বুধবার এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করে নবান্ন। যদিও মন্ত্রীত্বের এই তালিকার ফাইলে ইতিমধ্যেই কেরল থেকে সাক্ষর করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও এই মন্ত্রী তালিকা থেকে কিছুদিন আগেই পদত্যাগ করেন অখিল গিরি।

নতুন মন্ত্রীসভায় এবার বাড়তি গুরুত্ব বাড়ল মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। অর্থ দফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি রাজস্ব দফতরের পাশাপাশি চন্দ্রিমাকে দেওয়া হল পরিবেশ দফতরের দায়িত্বও। সেচ দফতরের দায়িত্ব পেলেন মানস ভুঁইয়া। যদিও এর আগে সেচ দফতরের দায়িত্বে ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। কিন্তু তিনি সদ্য সাংসদ নির্বাচিত হওয়ায় ওই মন্ত্রীত্ব ছাড়তে হয় তাঁকে।

অন্যদিকে বাবুল সুপ্রিয় আগে থেকেই তথ্যপ্রযুক্তি দফতরের দায়িত্বে ছিলেন। এবার  সেইসঙ্গে তিনি অতিরিক্ত দায়িত্ব পেলেন। তার মন্ত্রীত্বে এবার যোগ হল শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব। একই সাথে মন্ত্রীত্ব বদল করা হল গুলাম রব্বানীর। তিনি এতদিন পরিবেশ দফতরে ্দায়িত্ব সামলাচ্ছিলেন। এবার তাঁকে রদবদল অচিরাচরিত শক্তি দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে আবার রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির পদত্যাগের পর সেই মন্ত্রিত্বের পদ এখনও কাউকে দেওয়া হয়নি। আপাতত মুখ্যমন্ত্রী নিজেই সেই পদের দায়িত্ব সামলাবেন। প্রসঙ্গত, তাজপুরের সরকারি জমি জবর দখল উচ্ছেদ নিয়ে রাজ্যের মহিলা রেঞ্জার আধিকারিকের সাথে অভাব্য আচরণ করেন অখিল গিরি। এরপরেই দলের তরফে তাঁকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বলা হয়। আর তারপর সদ্যই কারামন্ত্রী থেকে থেকে ইস্তফা দেন অখিল গিরি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত