ধর্ষণ ও যৌন হেনস্থার ঘটনায় কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ধর্ষণ ও যৌন হেনস্থার ঘটনায় কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। সম্প্রতি উত্তরপ্রদেশের হাথ্রাসে এক দলিত তরুণীকে গণধর্ষণ করা হয়। সেই মামলা নিয়ে উত্তাল গোটা দেশ। গত কয়েকদিনে উত্তরপ্রদেশের ঘটে যাওয়া একাধিক ধর্ষণ ও যৌন হেনস্থার ঘটনা সামনে এসেছে। দেশের যে কোন জায়গায় নারী নির্যাতনের ঘটনা ঘটলে কড়া পদক্ষেপ নিতে হবে পুলিশ ও প্রশাসনকে।

আরও পড়ুনঃ উৎসবের শেষে ভাইরাসের সংক্রমণ-সুনামির আশঙ্কা! মণ্ডপে ভিড় রুখতে মুখ্যমন্ত্রী কে আর্জি চিকিৎসকদের।

গত কাল শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই নির্দেশ পাঠানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে এই ধরনের ঘোটনার ক্ষেত্রে বাধ্যতামুলক ভাবে এফআইআর করতে হবে পুলিশকে। এবং দুমাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। পুলিশ দুষ্কৃতিদের গ্রেফতার করার জন্য জাতীয় ডেটাবেসও ব্যবহার করতে পারে। ঘটনাটি কোন থানার আওতার বাইরে হলেও এফআইআর দায়ের করা যাবে।

যদি কোন থানা অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের না করে, তাহলে সেই থানার পুলিশ কর্মীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগকারিনির অনুমতি নিয়ে ঘটনার ৬ ঘন্টার মধ্যে সরকারি ডাক্তারের কাছে শারীরিক পরীক্ষা করাতে হবে। অভিযোগ পাওয়ার দুমাসের মধ্যেই মামলার তদন্ত শেষ করতে হবে পুলিশকে। এছাড়াও কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, ধর্ষনের কারণে কোন মহিলার মৃত্যু হলে, মৃত্যুর আগে তিনি যদি কোন মৌখিক বয়ান দিয়ে যান সেক্ষেত্রে তাঁর বয়ান লিখিত হিসাবে মান্যতা দিতে হবে পুলিশকে।

এছারাও নমুনা সংগ্রহ এবং সংরক্ষণ এবং এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম জারি করা হয়েছে কেন্দ্রের তরফে। এর জন্য কেন্দ্র থেকে রাজ্য গুলিকে সেস্কুয়াল অ্যাসোল্ট এভিডেন্স কালেক্টর কিট দেওয়া হয়েছে। এই গুলি ব্যবহার করতে হবে তদন্তের ক্ষেত্রে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত