আরজি কর কাণ্ডে একসঙ্গে ১৫ জায়গায় হানা সিবিআইয়ের। সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তে হানা। একই সঙ্গে আর জি কর মেডিক্যালের বায়ো মেডিক্যাল বর্জ্য নিয়ে দুর্নীতির অভিযোগের মধ্যেই অ্যাকশনে সিবিআই। হাওড়ায় সাপ্লায়ার বিপ্লব সিংহের বাড়িতেও তদন্তকারীরা। হাওড়ার হাটগাছায় বিপ্লব সিংহের বাড়িতে সিবিআই। রবিবার সকাল থেকেই আরজি করে দুর্নীতি তদন্তে সিবিআইয়ের অভিযান। হাওড়ার সাঁকরাইলের হাটগাছায় বিপ্লব সিংহের বাড়িতে সিবিআই। আরজি করে ওষুধ সরবরাহ করতেন এই বিপ্লব সিং। হাসপাতালের ওষুধ বাজারে বিক্রির অভিযোগ।
কলকাতা হাই কোর্টের নির্দেশে আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত করছে সিবিআই। এ ছাড়া, ওই হাসপাতালে আর্থিক অনিয়মের মামলার তদন্তভারও সিবিআইয়ের হাতে দিয়েছে আদালত। রবিবার সকাল থেকে সেই তদন্তেই নামে সিবিআই। এদিন সকাল ৬টা ৪৫মিনিট নাগাদ সিবিআই আধিকারিকেরা পৌঁছে যান আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে। এদিন একাধিক দলে ভাগ হয়ে এই তদন্তের অভিযানে নেমেছে তারা। তাই রবিবার সন্দীপ ঘোষের বাড়ির পাশাপাশি বিপ্লব সিং-এর বিরুদ্ধে দুর্নীতর অভিযোগে তল্লাশি।


বিপ্লব সিং ছাড়াও উঠে আসছে আরও এক হাসপাতালের ভেন্ডারের নাম। নাম জড়াল সুমন হাজরা নামে এক জনের। এছাড়াও আর জি করের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক, দেবাশিষ সোমের কেষ্টপুরের বাড়িতে সিবিআই। এন্টালিতে আর কি করের প্রাক্তন সুপারের বাড়িতে সিবিআই, সঞ্জয় বশিষ্ঠ। অর্থাৎ এই নিয়ে একসঙ্গে মোট ১৫ জায়গায় তল্লাশি অভিযানে নামে সিবিআইয়ের আধিকারিকরা।







