রাতেই আচার্য সদন যাচ্ছে সিবিআই, হাইকোর্টের নজিরবিহীন নির্দেশে কড়া নিরাপত্তা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে রদবদলের পর সমস্ত নথি সংরক্ষণের দাবীতে আদালতের দ্বারস্থ হন চাকরীপ্রার্থীরা। সেই মামলায় চাকরী প্রার্থীদের পক্ষে রায় দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে আগামীকাল দুপুর ১ টা অবধি স্কুল সার্ভিস কমিশনের ভবনে কেউ প্রবেশ করতে পারবেন না৷ আগামীকাল বেলা ১২ টার মধ্যে সিসিটিভির সমস্ত ফুটেজ কলকাতা হাইকোর্টে জমা দেবে এসএসসির সচিব।

আরও পড়ুনঃ সাড়ে তিন ঘন্টা পর ছাড় পেলেন পার্থ, এড়িয়ে গেলেন একাধিক প্রশ্ন

একইসঙ্গে এদিন আদালতের তরফে জানানো হয়েছে সিদ্ধার্থ মজুমদারের ইস্তফার পর কারা এসএসসি ভবনে প্রবেশ করেছিলেন, সেই সংক্রান্ত সমস্ত সিসিটিভি ফুটেজ আদালতে পেশ করতে হবে৷ একইসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আজ রাত সাড়ে ১২ টা থেকে এসএসসি ভবনের নিরাপত্তার দায়িত্ব নেবে সিআরপিএফ আধিকারিকরা৷ যতবড়ই এসএসসির আধিকারিক হোক না কেন, আগামীকাল দুপুর ১ টা অবধি কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না। কোনও তথ্য এখনও অবধি যদি বিকৃত বা নষ্ট না করা হয়ে থাকে তার দায়িত্ব নেবে সিআরপিএফ৷

রাতেই আচার্য সদন যাচ্ছে সিবিআই, হাইকোর্টের নজিরবিহীন নির্দেশে কড়া নিরাপত্তা
রাতেই আচার্য সদন যাচ্ছে সিবিআই, হাইকোর্টের নজিরবিহীন নির্দেশে কড়া নিরাপত্তা

উল্লেখ্য, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই জেরার মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন সিদ্ধার্থ মজুমদার। এর পরেই তথ্য বিকৃত হওয়ার আশঙ্কায় রাতেই জরুরী ভিত্তিতে শুনানির আবেদন জানান চাকরীপ্রার্থীরা৷ তাঁদের বক্তব্য, অবিলম্বে সমস্ত নথি সংরক্ষণের জন্য সিআরপিএফ মোতায়েন করা হোক৷

চাকরীপ্রার্থীদের আশঙ্কা, স্কুল সার্ভিস কমিশনের অফিসে যে সমস্ত তথ্য রয়েছে তা বিকৃত করা হতে পারে৷ এমনকি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি সরিয়ে দেওয়া হতে পারে৷ অভিযোগের তীর ছিল উপদেষ্টা কমিটির পাঁচ সদস্যদের সহযোগীদের বিরুদ্ধে৷ এরপর চাকরীপ্রার্থীরা রাত পৌনে দশটা নাগাদ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কাছে জরুরী শুনানির আর্জি জানান। এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে রাত ১১ টা নাগাদ শুরু হয় মামলার শুনানি।

রাতেই আচার্য সদন যাচ্ছে সিবিআই, হাইকোর্টের নজিরবিহীন নির্দেশে কড়া নিরাপত্তা

রাতেই আচার্য সদন যাচ্ছে সিবিআই, হাইকোর্টের নজিরবিহীন নির্দেশে কড়া নিরাপত্তা
রাতেই আচার্য সদন যাচ্ছে সিবিআই, হাইকোর্টের নজিরবিহীন নির্দেশে কড়া নিরাপত্তা

বেনজিরভাবে এই মামলায় মামলাকারীদের পক্ষে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তথ্য বিকৃতি হতে পারে। এই অভিযোগ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে জানাতেই কেন্দ্রিয় বাহিনীর নিরাপত্তার সুনির্দিষ্ট করে আদালত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন