নজরবন্দি ব্যুরোঃ সোমবার সকালে সি টি স্ক্যান করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। রবিবার এই স্ক্যান করার প্ল্যান থাকলেও শেষ মুহুর্তে শারীরিক অবস্থা দেখে মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত নেয়, সিটি স্ক্যানের ধকল নেওয়া তাঁর শরীরের পক্ষে ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।
আরও পড়ুনঃ সপ্তাহের প্রথমে ক্ষতির আশঙ্কা এই তিন রাশির, দেখে নিন আজকের রাশিফল


সোমবার সেই ঝুঁকি কাটিয়ে ওঠা গিয়েছে। চিকিৎসকরা তার প্রাথমিক রিপোর্ট দেখে জানাচ্ছেন, নতুন করে সংক্রমণ বাড়ছে না। জলও নেই ফুসফুসে। ফলে ধাপে ধাপে তাঁর ভেন্টিলেশনের মাত্রা কমানো হতে পারে। এখনও ১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টেই রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

সোমবার সকালের রিপোর্ট অনুযায়ী চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তবে আপাতত স্থিতিশীল তিনি। উল্লেখ্য, পরিবার সূত্রে খবর, কয়েক দিন ধরেই জ্বর ছিল বুদ্ধদেবের। এমনিতে তিনি সিওপিডি-তে আক্রান্ত।



শুক্রবার থেকে শ্বাসকষ্ট বাড়তে বাড়়তে শনিবার সকাল থেকেই ক্রমশ আচ্ছন্ন হয়ে যেতে থাকেন তিনি। এর পরেই ওই দিন বিকেল সাড়ে ৪টে নাগাদ বুদ্ধদেবকে তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে আলিপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থিতিশীল প্রাক্তন মুখ্যমন্ত্রী, আজ সকালে হল সি টি স্ক্যান

প্রাথমিক ভাবে জানা যায়, বুদ্ধদেবের দু’টি ফুসফুসেই নিউমোনিয়ার সংক্রমণ ছড়িয়েছে। পরে রক্ত পরীক্ষাতেও দেখা যায়, কয়েকটি মাপকাঠিতে গোলমাল রয়েছে। হৃদ্যন্ত্রেও কিছু সমস্যা দেখা গিয়েছিল।







