ভোট আবহে রক্তাক্ত মুর্শিদাবাদ, বোমাবাজিতে নিহত ১ কংগ্রেস কর্মী, আহত ১০

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভোট আবহে রক্তাক্ত মুর্শিদাবাদ, করোনা আবহে ভোট চলছে বাংলায়, ব্যাপক হারে বাড়ছে সংক্রমণ। তাঁর মধ্যেও নির্বাচনী আবহে রাজ্য জুড়ে অব্যাহত রাজনৈতিক হিংসা। শান্তিপুর্ন ভোটের লক্ষ্যে বিপুল কেন্দ্রীয় বাহিনী এবং একাধিক নিয়ম জারি করা হলেও, প্রতি দফা ভোটে বা তাঁর আগেই গোটা রাজ্য সাক্ষী থাকছে একাধিক বিক্ষিপ্ত অশান্তির।

আরও পড়ুনঃ বাংলা থেকে বহিরাগতদের বিদায় এখন সময়ের অপেক্ষা! বার্তা দিলেন অভিষেক

ভোটের আগেই এবার রক্তাক্ত হল মুর্শিদাবাদ। শেষ দুই দফায় ভোট  এই জেলায়। এর মধ্যে শেষ তথা অষ্টম দফায় ভোট মুর্শিদাবাদের হরিহর পাড়ায়। তার আগেই রাজনৈতিক হিংসার ছায়া পড়লো এলাকায়। গতকাল অর্থাৎ সোমবার রাতে বোমাবাজি, সংঘর্ষের জেরে প্রাণ থারিয়েছেন এক কংগ্রেস কর্মীর। অভিযোগের আঙুল উঠেছে রাজ্যর শাসক দলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

সূত্রের খবর,গতকাল রাতে হরিহরপাড়া বিধানসভার অন্তর্গত বিলধারীপাড়ার ঘোষালপুর এলাকায় তৃণমূল ও কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। অভিযোগ উঠেছে বোমাবাজি এবং গুলি ছোঁড়ার। সংঘর্ষের জেরে এক কংগ্রেস কর্মীর মৃত্যু হয়। নাম কাশেম আলি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নামাজ পড়ে পড়ে বাড়ি ফিরছিলেন কাশেম। তখনই তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। বোমার আঘাতে জখম কাশেমকে তৎক্ষণাৎ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, শারীরিক পরীক্ষার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। সমগ্র ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০ জন।

ভোট আবহে রক্তাক্ত মুর্শিদাবাদ,  একই দিনে আরও একটি হামলার ঘটনা ঘটেছে।  প্রচার সেরে বাড়ি ফেরার পথে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বড়ঞ্যা বিধানসভার অন্তর্গত ভবানীপুর গ্রামে,  সূত্রে খবর, প্রচার সেরে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী দলু শেখ। তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা ছোঁড়ে।  গুরুতর জখম তিনি। এই ঘটনায় তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে গেরুয়া শিবিরের দিকে। নির্বাচনের আগে দুই পক্ষের এই লড়াইয়ে অশান্ত মুর্শিদাবাদ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর