১৭ পাক সেনা অপহরণের দাবি বিএলএ-র, সাত জনকে ছাড়াতে বন্দি বিনিময়ের শর্ত

বালোচিস্তানে ১৭ পাক সেনা অপহরণের দাবি বিএলএ-র, ১০ জনকে ছেড়ে সাত জনকে আটকে বন্দি বিনিময়ের শর্ত দিল জঙ্গি সংগঠন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পাকিস্তানের বালুচিস্তানে ফের উত্তেজনা বাড়াল বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। সংগঠনের দাবি, তারা ১৭ জন পাক সেনাকে অপহরণ করেছে। তাদের মধ্যে ১০ জনকে মুক্তি দেওয়া হলেও বাকি সাত জনকে আটকে রেখে পাকিস্তান সরকারের কাছে বন্দি বিনিময়ের শর্ত দেওয়া হয়েছে। এই ঘটনার জেরে নতুন করে চাপে পড়েছে শেহবাজ শরিফের সরকার।

বিএলএ-র তরফে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘অপারেশন হেরফ’-এর দ্বিতীয় পর্ব হিসেবে এই অপহরণের ঘটনা ঘটানো হয়েছে। সংগঠনের দাবি, অপহৃত ১৭ জনের মধ্যে ১০ জনকে পরে ছেড়ে দেওয়া হয়েছে।

Shamim Ahamed Ads

বিবৃতিতে বলা হয়েছে, মুক্তি পাওয়া ১০ জনই বালুচিস্তানের বাসিন্দা এবং পাক সেনার অস্থায়ী সদস্য ছিলেন। তাঁদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে বিএলএ। তবে বাকি সাত জনকে আটক রাখা হয়েছে, কারণ তাঁরা পাকিস্তান সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের স্থায়ী সদস্য।

সংগঠনের দাবি, আটক সাত সেনার বিরুদ্ধে ‘বালোচ জাতীয় আদালতে’ বিচার প্রক্রিয়াও শুরু হয়েছে। তাঁদের বিরুদ্ধে বালুচিস্তানের বাসিন্দাদের উপর হামলা, গুম এবং গণহত্যার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। বিএলএ-র বক্তব্য অনুযায়ী, অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে এবং তাঁদের বয়ানও রেকর্ড করা হয়েছে।

বিএলএ জানিয়েছে, এই সাত সেনাকে মুক্তি দিতে হলে পাকিস্তান সরকারকে বন্দি বিনিময়ের শর্ত মানতে হবে। যদিও পাকিস্তান সরকারের তরফে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত