সামনেই লোকসভা নির্বাচন ২০২৪। আসন্ন নির্বাচনের আগে সরগরম রাজ্য-রাজনীতি। সম্প্রতি একসময়ের ‘ফ্রেন্ডস’ গান্ধী পরিবার বনাম বচ্চন পরিবারের মাঝে শুরু হয়েছে বিতর্ক। রাহুল গান্ধী নিজের বক্তব্যে টেনে আনলেন অমিতাভ বচ্চনের পুত্রবধূ তথা অভিষেকের স্ত্রী প্রাক্তন বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে। বুধবার রাতে ট্যুইটে ইঙ্গিতে তারই যেন উত্তর দিলেন অমিতাভ বচ্চন।



আরও পড়ুন : সামনেই নির্বাচন, কন্ডোম দিয়ে অভিনব ভোট প্রচার
গত রবিবার নির্বাচনী প্রচারে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পৌঁছে ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল তফসিলি, উপজাতি সম্প্রদায়ের মানুষদের পাশে দাঁড়িয়ে বিজেপি সরকারকে একহাত নেন। কংগ্রেস নেতা বলেন, “আপনারা রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা দেখেছিলেন তো? সেখানে কোনও তফসিলি, উপজাতি কিংবা ওবিসি সম্প্রদায়ের কোনও মুখ দেখেছেন? সেই অনুষ্ঠানে হাজির ছিলেন অমিতাভ বচ্চন, ঐশ্বর্য বচ্চন এবং প্রধানমন্ত্রী মোদি। কিন্তু যারা সত্যিকারের দেশ চালায়, তাদের কাউকে দেখা যায়নি। এরা প্রমাণ করতে চায় যে আপনারা কখনওই দেশ পরিচালনা করতে পারবেন না।”

এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে এবং সিনেমা মহলে কম সমালোচনা হয়নি। এবার অমিতাভ বচ্চন পরোক্ষভাবে তার জবাব দিলেন। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, “এখন নিজেকে নিয়ে কাজ করার সময় … শরীরের গতিশীলতা … মনের নমনীয়তা … অন্য সব অপেক্ষা করতে পারে।”এককালে গান্ধীদের সঙ্গে বচনদের দারুণ সম্পর্ক ছিল। রাজীব গান্ধীর খুব কাছের বন্ধু ছিলেন অমিতাভ বচ্চন। আর সেই বন্ধুত্বের খাতিরেই কংগ্রেসের হয়ে রাজনীতিতে নেমেছিলেন বিগ বি।


T 4929 – time for work out .. mobility of the body .. flexibility of the mind .. all else can wait ..
— Amitabh Bachchan (@SrBachchan) February 21, 2024
এককালের বন্ধুত্ব পরিণত হল শত্রুতায়, রাহুলের কদর্য মন্তব্যের পাল্টা জবাব বিগ বি’র
আশির দশকে কংগ্রেসের টিকিটে এলাহাবাদে জিতেওছিলেন তিনি। তবে ঠিক তার তিন বছরের মাথাতেই রাজনৈতিক কেরিয়ারকে জলাঞ্জলি দেন অমিতাভ। সেই গান্ধী পরিবারের উত্তরসূরীই কি না পরোক্ষভাবে বিগ বি ও তাঁর পুত্রবধূর নাম ধরে সর্বসমক্ষে কটাক্ষ করছেন? খারাপ তো লাগবেই বচ্চনদের। তবে এই বিষয়টি ব্যাকফুটেই রাখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এই বিতর্কের জল কতদূর গড়ায় এখন সেটাই দেখার।







