নজরবন্দি ব্যুরোঃ বিভিন্ন দেশে বহু মানুষ বর্তমানে গুগল পে(Google Pay) এর মতো ফিচার ব্যবহার করেন। গত কয়েক বছরে দেশে ডিজিটাল(Digital) লেনদেন বেড়েছে কয়েকগুণ। গুগল পে এর ব্যবহারও কয়েকগুণ বেড়ে গিয়েছে, সবারই স্মার্টফোনে এই অ্যাপ দেখা যাই এখন। সম্প্রতি নিয়মে পরিবর্তন আনতে চলেছে গুগল(Google)। এই পরিবর্তন ভারতে কয়েক কোটি গুগল পে(Google Pay) ব্যবহারকারীর উপর প্রভাব ফেলতে চলেছে বলে মনে করা হচ্ছে, তাই গুগল পে ব্যবহারে সাবধান হোন।
আরও পড়ুনঃ রান্নার গ্যাস নিয়ে বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র, সুবিধা হবে মহিলাদের


বিভিন্ন রিপোর্ট সূত্রে পাওয়া খবর, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর গাইডলাইন অনুযায়ী গুগল বেশ কিছু নিয়মে পরিবর্তন আসছে। এই পরিবর্তনগুলি সরাসরি অনলাইন পেমেন্টকে প্রভাবিত করতে পারে। এই নতুন নিয়ম সমস্ত গুগল সেবা(Google services) এর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তালিকায় রয়েছে গুগল বিজ্ঞাপন, ইউটিউব, গুগল প্লে স্টোর এবং গুগল পে-এর মতো পরিষেবাগুলিও।
2022-এর 1 জানুয়ারি থেকে এই নতুন নিয়ম চালু হতে পারে, নতুন নিয়মের আওতায় গুগল(Google) তাঁর গ্রাহকদের কার্ড ডিটেইলস আর ধরে রাখবে না। এতদিন পর্যন্ত কার্ডের নম্বর, এক্সপায়রি ডেট ও অন্য তথ্য গুগল নিজের কাছে রাখত। তবে এবার থেকে নতুন নিয়মে আর এই তথ্য সেভ করে রাখবে না গুগল।গুগল পে(Google Pay) তে কার্ড নম্বর সেভ করা না হলে, প্রতিবার পেমেন্টের সময় কার্ড ডিটেইলসগুলি অর্থাৎ নম্বর-পাসওয়ার্ড ইত্যাদি দিতে হবে।
ব্যবহারকারীদের কী কী সমস্যা হতে পারে?
এখন গুগল পে ব্যবহারকারীরা শুধুমাত্র পাসওয়ার্ড ও ইউপিআই কোড ব্যবহার করেই ডিজিটাল পেমেন্ট করতে পারেন। কিন্তু নতুন নিয়ম চালু হলে ব্যবহারকারীদের কার্ড নম্বর, সিভিসি(CVC) নম্বর ইত্যাদি মাথায় রাখতে হবে বা কার্ডগুলি সঙ্গে রাখতে হবে। যদি কোনও ব্যক্তি স্মার্টকার্ড বা ভিসা(Visa) কার্ড ব্যবহার করেন, তবে নতুন ফর্ম্যাটে তাঁদের কার্ড সেভ করতে হবে। কী ভাবে তা করা হবে, ধীরে ধীরে জানানো হবে।


গুগল পে ব্যবহারে সাবধান হোন, নয়া ফিচার বাড়াতে পারে বিপদ

দেশে গুগল পে(Google Pay), ফোন পে(Phonepe) র তুলনায় লেনদেনে কয়েকগুণ এগিয়ে রয়েছে বলে নানা তথ্যে উঠে এসেছে। তবে গুগলের নয়া নিয়ম চালু হলে বিশেষজ্ঞরা মনে করছেন, টেক্কা দিতে পারে ফোন পেও (Phonepe)। কারণ গুগল পে-তে নিয়ম চালু হলেও ফোন পে-থেকে আগের মতোই পেমেন্ট করা যাবে। সেক্ষেত্রে ডিজিটাল গ্রাহকেরা ফোন পের দিকে ঝুঁকতে পারে বলে মনে করা হচ্ছে।







