ফের ধাক্কা খেল সিপিআইএম। এবার বসিরহাট উত্তরের বিধায়ক যোগ দিলেন তৃণমূলে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের ধাক্কা খেল সিপিআইএম। এবার বসিরহাট উত্তরের বিধায়ক যোগ দিলেন তৃণমূলে। আজ আবার কমল সিপিআইএমের বিধায়ক সংখ্যা। বসিরহাট উত্তরের সিপিআইএম বিধায়ক রফিকুল ইসলাম সিপিআইএম ছেড়ে যোগ দিলেন মমতা বন্দোপাধ্যায়ের দলে। তবে এটাকে কিছুতা ঘর ওয়াপসিও বলা চলে। কারন একদা তৃণমূলেই ছিলেন রফিকুল ইসলাম।

আরও পড়ুনঃ আজ রাজ্য জুড়ে মৃত ৬১, সব রেকর্ড ভেঙে করোনা আক্রান্ত ৩৭৭১ জন! দেখুন বুলেটিন।

একসময়ে তিনি ছিলেন তৃণমূলের জনপ্রিয় নেতা। কিন্তু ২০১৬-র বিধানসভা নির্বাচনে দলীয় টিকিট না পাওয়ায় দল ছেড়ে সিপিআইএমে যোগ দিয়ে দিয়েছিলেন রফিকুল ইসলাম। কার্যত দলীয় প্রথা এবং পরম্পরাকে ভুলে রাতারাতি তাঁকে প্রার্থী করে দেয় আলিমুদ্দিন স্ট্রিটও। কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী হিসেবে রফিকুল প্রতিদ্বন্দ্বিতা করেন বসিরহাট উত্তর কেন্দ্র থেকে। সিপিআইএমের সবথেকে ভরাডুবির সময়েও এই আসন রফিকুলের হাত ধরে জেতে বামেরা। কিন্তু সেই রফিকুল এবার দল ছাড়লেন।

উল্লেখ্য ২০১৬-র বিধানসভা নির্বাচনে রফিকুল কে টিকিট দেওয়া নিয়ে তীব্র বিতণ্ডা হয়েছিল সিপিআইএমের অন্দরে, উত্তর ২৪ পরগণার একাধিক নেতা আপত্তি করেন তাঁকে টিকিট দেওয়া নিয়ে। কিন্তু কোন আপত্তি না শুনে আলিমুদ্দিন টিকিট দিয়েছিল রফিকুল ইসলাম কে।

ফের ধাক্কা খেল সিপিআইএম। বসিরহাট উত্তরের সিপিআইএম বিধায়ক রফিকুল ইসলাম আজ মন্ত্রী সাধন পাণ্ডে এবং অরুপ বিশ্বাসের হাত ধরে যোগ দেন তৃণমূলে। যোগ দেওয়ার পর তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতেই তিনি তৃণমূলে যোগ দিলেন। এদিকে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী এই প্রসঙ্গে জানিয়েছেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। রাজ্যে তৃণমূল আর বিজেপি মিলে এই দল ভাঙানোর সংস্কৃতি শুরু করেছে।এতে রাজনীতির কৌলীন্য কলুষিত হচ্ছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত