বরুণ বিশ্বাস হত্যা মামলায় বড় পদক্ষেপ, বিশেষ সরকারি আইনজীবী নিয়োগ রাজ্যের, নতুন আশায় পরিবার

প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাক্ষাতের পর মামলা পরিচালনায় বিশেষ সরকারি আইনজীবী নিয়োগ করল রাজ্য। বনগাঁ আদালতে চলছে সাক্ষ্যগ্রহণ পর্ব, দ্রুত বিচারের প্রত্যাশা পরিবারের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

Barun Biswas Murder Case-এ নতুন মোড়। প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাক্ষাতের পর রাজ্য সরকার এই মামলায় বিশেষ সরকারি আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার বনগাঁ মহকুমা আদালতে মামলার ৩৭তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মধ্যেই এই পদক্ষেপ সামনে আসে। দীর্ঘদিন ধরে বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আসা বরুণ বিশ্বাসের পরিবার এই সিদ্ধান্তে নতুন করে আশার আলো দেখছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন