নভেম্বর মাসে ১৩ দিন ছুটি থাকবে ব্যাংক, তাড়াতাড়ি সেরে ফেলুন প্রয়োজনীয় কাজ

২৩ নভেম্বর শনিবার চতুর্থ শনিবার হওয়ায় বন্ধ থাকছে ব্যাংক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দেশে চলছে উৎসবের মরশুম। তাই বিভিন্ন উৎসবের জন্য আলাদা আলাদা বিভিন্ন ছুটি থাকছে। ফলে বন্ধ থাকছে অফিস-আদালতসহ ব্যাংক ও। অক্টোবর মাস ছিল পুজোর মাস। শেখানো বেশ কয়েকদিন বন্ধ ছিল ব্যাংক। আর এবার নভেম্বর মাসে ১৩ দিন ছুটি থাকবে ব্যাংক। ফলে পুজোর মরশুমে টাকা পয়সা লেনদেন অসুবিধা হবে সাধারণ মানুষের।

তাই ছুটিগুলোর কবে আছে জেনে নিয়ে তার আগেই ব্যাংকের প্রয়োজনীয় কাজগুলি সেরে ফেলুন। আসুন এবার দেখে নেওয়া যাক নভেম্বর মাসে কোন কোন দিন ব্যাংক ছুটি:

১ নভেম্বর শুক্রবার দীপাবলির ছুটি থাকছে ব্যাংক।
২ নভেম্বর শনিবার দিওয়ালির কারণে ছুটি থাকছে।
৩ নভেম্বর রবিবার হওয়ায় ছুটি থাকবে ব্যাংক।
৭ ও ৮ নভেম্বর ছট উপলক্ষ্যে বৃহস্পতি এবং শুক্রবার বন্ধ থাকবে ব্যাংক।
৯ নভেম্বর মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় বন্ধ থাকছে ব্যাংক।

১০ নভেম্বর রবিবার হওয়ায় ছুটি থাকবে।
১২ নভেম্বর মঙ্গলবার তালা থাকছে ব্যাংকে।
১৫ নভেম্বর শুক্রবার গুরুনানকের জন্মদিন হওয়ায় ঝাঁপবন্ধ ব্যাংকের।
১৭ নভেম্বর রবিবার হওয়ায় বন্ধ থাকছে ব্যাংক।
১৮ নভেম্বর সোমবার তালা ঝুলবে ব্যাংকে।
২৩ নভেম্বর শনিবার চতুর্থ শনিবার হওয়ায় বন্ধ থাকছে ব্যাংক।
পরেরদিন ২৪ নভেম্বর রবিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাংক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন