SBI : খারাপ খবর, বন্ধ হচ্ছে স্টেট ব্যাঙ্কের যাবতীয় পরিষেবা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাঝেমধ্যেই ব্যাঙ্কিং সংক্রান্ত বিষয় নিয়ে বহু সমস্যার সম্মুখীন হতে হয় স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ার পরিষেবা প্রাপকদের। যা নিয়ে মাঝে মধ্যেই চরম দুর্ভোগ দেখা দেয় ব্যবহারকারীদের মধ্যে। সেইপ্রথা মেনেই বিগত কয়েকদিন ধরে একাধিক সমস্যা দেখা দিছিল তাঁদের সাইটের একাধিক অংশে। তবে এসবের মধ্যেই ফের দুর্ভোগ বাড়ল এসবিআই গ্রাহকদের। যারফলে আগামিকাল থেকেই বন্ধ হয়ে যাচ্ছে স্টেট ব্যাঙ্কের যাবতীয় পরিষেবা।

আরও পড়ুনঃ Bangladesh: ২৯ জন আসামিকে ফাঁসির শাস্তি, সাথে ১ লাখ জরিমানা! তোলপাড় বাংলাদেশ।

আজ নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকে নিজেদের গ্রাহকদের কে নিয়ে একটি বিশেষ ঘোষণা জারি করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেখানে বিগত কয়েকদিনে গ্রাহকদের অসুবিধের জন্য দুঃখ প্রকাশ করার পাশাপাশি আগামী দিনে কিভাবে সেই সমস্যার সমাধান করা যায় সেই বিষয়ের উপরেও গুরুত্ব আরোপ করা হয়।

খারাপ খবর, বন্ধ হবে এসবিআইয়ের সমস্ত পরিষেবা

খারাপ খবর, বন্ধ হচ্ছে স্টেট ব্যাঙ্কের যাবতীয় পরিষেবা
খারাপ খবর, বন্ধ হচ্ছে স্টেট ব্যাঙ্কের যাবতীয় পরিষেবা

পাশাপাশি সেখানে জানানো হয় যে আগামীকাল অর্থাৎ ১১ ই ডিসেম্বর ১১ টা ৩০ থেকে শুরু করে রবিবার অর্থাৎ ১২ ডিসেম্বর ভোর ৪টে বেজে ৩০ মিনিট পর্যন্ত বন্ধ রাখা হবে সমস্ত ধরনের নেট ব্যাঙ্কিং ব্যবস্থা। সেইসঙ্গে ইয়োনো ও ইয়োনো লাইটের ব্যবহারে ও থাকছে নিষেধাজ্ঞা। মনে করা হচ্ছে এই দীর্ঘ সময়ের মধ্যেই নিজেদের সাইটের ত্রুটি গুলিকে শোধরানোর পরিকল্পনা রয়েছে তাঁদের। যা শুনে কপালে ভাঁজ পড়েছে এসবি আই গ্রাহকদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত