নজরবন্দি ব্যুরোঃ বাচ্চারা একটু বড় হলেই তাঁদের মধ্যে সঙ্গম বা যৌনমিলন নিয়ে কৌতূহল বৃদ্ধি পায়। কোন সিনেমাতে হোক কিংবা কোন বিজ্ঞাপনে যৌন সম্পর্কিত বিষয় নিয়ে শিশুরা দেখে। যা নিয়ে অনেক প্রশ্ন জাগে তাঁদের মনে। অনেক দেশে ছোট থেকেই দেওয়া হয় যৌন শিক্ষা যার থেকে ভারত রয়েছে অনেকটাই পিছিয়ে।
আরও পড়ুনঃ পোষা প্রাণীকে দীর্ঘ জীবন প্রদান করুন, মেনে চলুন এই ৪টি টিপস
ভারতের মত দেশে যৌনতাকে নিষিদ্ধ বলে ভাবা হয়। তাই কোন সময় টিভিতে যদি কোন ভাবে সেই দৃশ্য চলে আসে তাহলে বাচ্চারা সামনে থাকলে তা সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দেওয়া হয়। ফলে তার জেরে বাচ্চাদের মনে আরও কৌতূহল দানা বাঁধে। কিন্তু সেই কৌতূহল গুলো বাবা মা রা মেটায় না।

এর ফলে বাবা মায়েদের থেকে সঠিক পরিমাণে যৌনশিক্ষা না পেয়ে অন্য অবিশ্বাসযোগ্য কারোর থেকে বা ভুল তথ্য শুনে এসেও তারা বিপথে চালিত হতে পারে। অনেকে আবার অল্প বয়েসে যৌনতা সম্পর্কে কোন কিছু না জেনে সঙ্গমে লিপ্ত হতে পারে। যার ফলে তাঁরা স্বীকার হতে পারে যেকোনো অবাঞ্ছিত রোগ বা যৌন সংক্রমনের।
কোন বয়সে সন্তানকে দিতে হবে যৌনমিলন সম্পর্কে ধারনা! কেন ভারতবর্ষ এতটা পিছিয়ে?

তাই বাবা মায়েদের উচিৎ ছোট থেকেই তাঁদের সন্তানদের সেক্স এডুকেশন সম্পর্কে অবগত করা। এবং যৌন শিক্ষা দিয়ে শিক্ষিত করে তোলা। যৌন শিক্ষা দেওয়ার সব চেয়ে সঠিক বয়স হল যখন আপনি বয়ঃসন্ধিতে প্রবেশ করছেন। ফলে প্রথমবার যৌন মিলন হওয়ার সময় সাবধানতা অবলম্বন করা যাবে।



