Ashoke Dinda: বিধায়কদের গ্রুপ ছাড়লেন অশোক দিন্দা, বিজেপিতে বিদ্রোহ চরমে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একের পর এক নেতারা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন। এবার বিধায়কদের গ্রুপ ছাড়লেন অশোক দিন্দা। কিন্তু কেন হোয়াটসগ্রুপ ছাড়লেন ময়নার বিধায়ক? এই প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে ইতিমধ্যেই।

আরও পড়ুনঃ প্রশান্ত কিশোরের অবস্থান নিয়ে সন্দেহ, কংগ্রেসে ফিরতে পারেন তৃণমূল বিধায়করা

উল্লেখ্য, এদিনেই তলমুকের সাংগঠনিক জেলা পদাধিকারীদের  হোয়াটস্ অ্যাপ গ্রুপ ছাড়লেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ও জেলা বিজেপির সহ সভাপতি সাহেব দাস। এরপরেই বিধায়কদের গ্রুপ থেকে অশোক দিন্দার নিজেকে সরিয়ে নেওয়ার ঘটনায় রাজ্য রাজনীতিতে পারদ চড়তে শুরু করেছে।

BJP fields ex-cricketer Ashoke Dinda from Moyna constituency - Hindustan Times

যদিও এবিষয়ে মুখ খুলতে নারাজ ময়নার বিধায়ক তথা ভারতীয় পেসার। বিধায়কদের হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়ার পর তাঁর সঙ্গে দলের নেতারা যোগাযোগ করেছিলেন। আলোচনাও হয়েছে। তবে আলোচনার বিষয়বস্তু কী ছিল তা জানা যায়নি।

বিধায়কদের গ্রুপ ছাড়লেন অশোক দিন্দা, কথা নেতৃত্বের সঙ্গে 

TMC clean bowled hoe jabe: Ashok Dinda wants Sourav Ganguly to join BJP | The Financial Express

উল্লেখ্য, এর আগে বিজেপির বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছিলেন হীরণ চট্টোপাধ্যায়। সেবার দলের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভগ উগরে দিয়েছিলেন অভিনেতা হীরণ। তবে এবার চুপ থেকেই বার্তা দিলেন অশোক দিন্দা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত