হাইকোর্টের দ্বারস্থ মৃত তরুণী চিকিৎসকের পরিবার, বিচারবিভাগীয় তদন্ত চেয়ে আবেদন

হাইকোর্টের দ্বারস্থ মৃত তরুণী চিকিৎসকের পরিবার, বিচারবিভাগীয় তদন্ত চেয়ে আবেদন আদালতে। মোট তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি কর-কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য থেকে দেশ। কর্ম বিরতির ডাক দিয়েছে রাজ্যের প্রায় সব মেডিকেল কলেজ। শুধু তাই নয় দিল্লি থেকে শুরু করে উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও জম্মুর আবাসিক চিকিৎসকদেরও। প্রতিবাদের ঝড় সমাজ মাধ্যম থেকে শুরু করে কলকাতার রাজপথে। যেখানে জোড় গলায় একটাই দাবি ‘বিচার চাই’ ওই তরুণী ধর্ষিতা চিকিৎসকের। পাশাপাশি আরেকটি দাবিও রাখা হচ্ছে সেটি হলো নিরাপত্তা। আর এই বিচার চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দারস্ত হয়েছেন ওই তরুণী চিকিৎসকের পরিবার।

মঙ্গলবার হাইকোর্টে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আবেদন জানিয়েছেন ওই তরুণীর বাবা-মা। তারা আশঙ্কা প্রকাশ করছেন তদন্ত যে পথে এগোচ্ছে হয়তো তার মেয়ে বিচার পাবে না। যে কারণেই শেষে হাইকোর্টের দ্বারস্থ হতে হলো তাদের। আবেদনে উল্লেখ করা হয়েছে, শুরু থেকেই তথ্য অসংগতির অভিযোগ উঠে আসছে। আর তাই আবেদন দাখিল করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।

এই নিয়ে আরজি কর-কাণ্ডে মোট তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। ইতিমধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিচার চেয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আদালতে। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে উঠেছে আরজি কর সংক্রান্ত জনস্বার্থ মামলা। শুনানিতে প্রধান বিচারপতি তদন্তির কি পরিস্থিতি জানতে চেয়েছেন রাজ্যের তরফে আইনজীবী অমিতেস বন্দ্যোপাধ্যায় এর কাছে। উত্তরে রাজ্যের বিচারপতি জানান, তদন্তের কাজ খুবই দ্রুততার সঙ্গে হচ্ছে। তবে এখনই কোন মতামত দেওয়া যাবে না এ বিষয়ে। ‘সিলড কভারে’ দেওয়া হবে রিপোর্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত