অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন শুরু, আজ থেকেই ফর্ম জমা; কীভাবে করবেন আবেদন?

অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন শুরু। সরকারি পোর্টালে ফর্ম ডাউনলোড, পূরণ ও আপলোড করে আগামী ৯০ দিনের মধ্যে আবেদন করতে পারবেন উপভোক্তারা।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে ইচ্ছুকদের জন্য বড় আপডেট। অফলাইনের পর এবার অনলাইনেও শুরু হয়ে গেল আবেদন প্রক্রিয়া। আজ থেকে নির্দিষ্ট সরকারি পোর্টালের মাধ্যমে আবেদনপত্র ডাউনলোড, পূরণ এবং জমা দেওয়ার সুযোগ মিলছে। আবেদনকারীরা আগামী ৯০ দিন পর্যন্ত এই প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

রাজ্য সরকারের তরফে চালু হওয়া অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়াকে আরও সহজ করতে চালু করা হয়েছে বিশেষ অনলাইন ব্যবস্থা। এর মাধ্যমে আবেদনকারীরা বাড়িতে বসেই প্রয়োজনীয় ফর্ম সংগ্রহ করে জমা দিতে পারবেন। তবে আবেদনপত্রটি যথেষ্ট বিস্তারিত হওয়ায় আগে থেকেই প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র মোট ১২ পাতার। সেখানে আবেদনকারীর ব্যক্তিগত তথ্যের পাশাপাশি পরিবারের সদস্যদের বিবরণ, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, জমির পরিমাণ, সন্তানের সংখ্যা এবং টিকাকরণের তথ্যসহ একাধিক বিষয় উল্লেখ করতে হবে।

কীভাবে অনলাইনে আবেদন করবেন?

অনলাইনে আবেদন করার জন্য রাজ্য সরকারের সোশ্যাল সিকিউরিটি পোর্টালে প্রবেশ করতে হবে। আবেদনের জন্য https://socialsecurity.wb.gov.in/ ওয়েসাইটে যেতে হবে। পোর্টালে গিয়ে প্রথমে নিজের পছন্দের ভাষায় আবেদনপত্র ডাউনলোড করা যাবে। এরপর মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।

ফর্ম যথাযথভাবে পূরণ করার পর সেটি স্ক্যান করে পুনরায় পোর্টালে আপলোড করতে হবে। একই সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রের স্ক্যান কপিও অনলাইনে জমা দেওয়া যাবে।

আবেদনের সময় যে নথিগুলি প্রয়োজন

আবেদন করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ নথি হাতের কাছে রাখা জরুরি। এর মধ্যে রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্ক পাসবই বা অ্যাকাউন্টের তথ্য, বসবাসের প্রমাণ হিসেবে বিদ্যুৎ বা জলের বিল এবং সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি।

এদিকে ১২ পাতার আবেদনপত্র ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন ও বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকেই ফর্ম পূরণের জটিলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছেন। তাঁর দাবি, আবেদনকারীদের বিভ্রান্ত হওয়ার কোনও কারণ নেই। সরকারের পক্ষ থেকে প্রশিক্ষিত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণে সাহায্য করবেন।

অনলাইন আবেদন চালু হওয়ার ফলে অন্নপূর্ণা যোজনার সুবিধা আরও বেশি মানুষের কাছে পৌঁছবে বলে মনে করছে প্রশাসন। তবে আবেদনকারীদের সরকারি নির্দেশিকা মেনে নির্ভুল তথ্য দিয়ে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

ফর্ম-ফিল আপের সময় কোন কোন নথি রাখবেন?

  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • রেশন কার্ড
  • ব্যাঙ্কের পাসবই, অ্যাকাউন্টের তথ্য
  • বসবাসের প্রমাণপত্র হিসেবে বিদ্যুত বিল বা জলের বিল
  • পাসপোর্ট সাইজের ছবি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর