একুশের সমাবেশে ঐক্যবদ্ধ INDIA জোট, কলকাতায় পদার্পণ অখিলেশের!

অখিলেশ যাদবের একুশে জুলাই মঞ্চে যোগদানের কথা আগেই ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কলকাতা বিমানবন্দরে নামলেন অখিলেশ যাদব। সেখান থেকে সরাসরি পৌঁছবেন তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চে। সঙ্গে রয়েছেন ডেরেক ও’ব্রায়েন। অখিলেশ যাদবের একুশে জুলাই মঞ্চে যোগদানের কথা আগেই ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। ইন্ডিয়া জোটের এই শরিক নেতা মঞ্চ থেকে কি বার্তা দেন এখন সেটাই দেখার।

লোকসভা ভোটের পরে কার্যত এটাই সবথেকে বড় জনসভা হতে চলেছে তৃণমূল কংগ্রেসের। ২০২৪ লোকসভা ভোটে রাজ্যে অভূতপূর্ব ফল করেছে তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয় ইন্ডিয়া জোটও এনডিএ-র বিরুদ্ধে দুর্দান্ত ফলাফল করেছে দেশে আর তাই ওই জয়কে উৎসর্গ করতে আজ একুশে জুলাই এর মঞ্চে পালিত হবে বিজয় দিবস অনুষ্ঠান। সেই মতোই ইন্ডিয়া জোটের আর এক মূল শরিক নেতা তথা সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবকেও এই মঞ্চে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই কথা রেখেই কলকাতায় এসে পৌঁছেছেন অখিলেশ যাদব। আর কিছুক্ষণের মধ্যেই তিনি কলকাতা বিমানবন্দর থেকে মঞ্চের উদ্দেশ্যে রওনা দেবেন।

একুশের সমাবেশে ঐক্যবদ্ধ INDIA জোট, কলকাতায় পদার্পণ অখিলেশের!

অন্যদিকে ইতিমধ্যেই সমাজতলে পৌঁছেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভাস্থলে পৌঁছেই তিনি শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন। ফলে এই দুই যুব নেতাকে নিয়ে মঞ্চে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিতে চলেছেন সেই দিকেই নজর । এছাড়াও সামনেই রয়েছে বাজেট অধিবেশন ফলে তার আগে বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোটের শরিক নেতা তথা অখিলেশ যাদব কি বার্তা দেন সেদিকেও থাকবে নজর। আজকের এই মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশাপাশি অখিলেশ যাদবের উপস্থিতি খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।

একুশের সমাবেশে ঐক্যবদ্ধ INDIA জোট, কলকাতায় পদার্পণ অখিলেশের!

একুশের সমাবেশে ঐক্যবদ্ধ INDIA জোট, কলকাতায় পদার্পণ অখিলেশের!

যদিও আর কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রী তার কালীঘাটের বাড়ি থেকে রওনা দিবেন এই সভাস্থলের উদ্দেশ্যে। তবে তার আগে ইতিমধ্যেই পৌঁছে গেছেন তৃণমূলের প্রথম সারির নেতা নেত্রী থেকে শুরু করে প্রচুর কর্মী সমর্থকরাও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর