মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই পদত্যাগ অখিল গিরির, দলের নির্দেশই মেনে নিলেন

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই পদত্যাগ অখিল গিরির। তবে মন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেও ক্ষমা চাইতে নারাজ অখিল। আগামীকাল পদত্যাগ পত্র পাঠাবেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শনিবার তাজপুরের সৈকতে সরকারি জমি জবর দখল উচ্ছেদে গিয়ে মন্ত্রীর রোষের মুখে পড়তে হয় এক মহিলা রেঞ্জারকে। ওই মহিলা রেঞ্জারের উপর একেবারে চড়াও হয় রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। কুরুচিকর মন্ত্যব্য সহ দিতে থাকেন হুমকি। এবার দলের পক্ষ থেকেও কারামন্ত্রীকে দেওয়া হল কড়া বার্তা। গতকালের ওই ঘটনায় দলের তরফে অখিলকে স্পষ্ট বলা হয়েছে অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে না হলে দল থেকে ইস্তফা দিতে হবে। তারপরেই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন অখিল গিরি। তবে মন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেও। ক্ষমা চাইবেন না ওই মহিলা রেঞ্জারের কাছে। আগামীকাল পদত্যাগ পত্র পাঠাবেন তিনি।

তবে মন্ত্রিত্ব ত্যাগ করার পরেও দলের হয়েই কাজ করবেন তিনি। তিনি জানান, মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করলেও দল থেকে পদত্যাগ করবেন না। দলের হয়ে দলের নির্দেশ মেনেই তিনি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবেন। কিন্তু দলের একটি নির্দেশ মানলেও অগ্রাহ্য করলেন অপর নির্দেশটি। অর্থাৎ গতকালের ঘটনায় ওই মহিলা রেঞ্জারের কাছে কোন মতেই ক্ষমা চাইবেন না বলে এদিন সাফ জানিয়ে দিলেন তিনি। তিনি বলেন,” এতদিনের রাজনৈতিক জীবনে কোনদিন কোন আধিকারিকের কাছে ক্ষমা চাইনা। তাই এবারেও মাথা নত করব না।”

এছাড়াও তিনি সরকারি জমি জবর দখল করা এলাকার মানুষের পাশে থেকেই বলেন, “মুখ্যমন্ত্রী তো বলেছেন বিত্ত্যবান নয় বিবেক বান হতে, তাহলে বন দফতরের আধিকারিকদের বিবেক কথায়? গভীর রাতে গরিব মানুষের দোকানের বাঁশ কেটে দিয়েছেন। আজকে তারা কাঁদছে। তাই যেকোনো পরিস্থিতিতে আমি মোকাবিলা করার জন্য প্রস্তুত।”

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত