Sudipa-Agnidev: সার্জারির পর একদিন কেটে গেলেও জ্ঞান ফেরেনি অগ্নিদেবের, দুশ্চিন্তায় সুদীপা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরে একেবারেই সুখের মুখ দেখতে পাচ্ছেন না সুদীপা। একের পর এক সমস্যার মুখে পরতে হচ্ছে সুদীপা এবং তার পরিবারকে। কিছুদিন আগেই রান্নাঘরের জনপ্রিয় সঞ্চালিকা তার প্রিয় পোষ্যকে হারিয়েছেন। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই ফের স্বামী অগ্নিদেব অসুস্থ হয়ে পড়েন। এখনও তিনি সজ্ঞাত ফিরে পাননি।

আরও পড়ুনঃ বিকিনিতে উষ্ণতা ছড়াচ্ছেন পর্দার দজ্জাল শাশুড়ি, উন্মুক্ত ক্লিভেজে লাস্যময়ী নন্দিনী

সারা পুজো বেশ ভাল কাটলেও রবিবার রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন অগ্নিদেব চট্টোপাধ্যায়। এরপরেই তাকে তড়িঘড়ি আলিপুরের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অভিনেত্রীর স্বামীর হার্টে দুটি আর্টারিতে ব্লকেজ ধরা পড়েছে। যার কারনে প্রায় চার ঘণ্টারও বেশি সময় ধরে পরিচালকের অস্ত্রপ্রচার চলে।

1 2

সুদীপা জানায়, অগ্নিদেবের জ্ঞান ফেরেনি এখনও পর্যন্ত। তিনি জানিয়েছেন আজকেও তার জ্ঞান ফিরবে না। চিকিৎসকরা জানিয়েছেন এত বড় অস্ত্রপ্রচারের কারনেই তার জ্ঞান ফিরতে সমস্যা হচ্ছে। এখনও বেশ কিছুদিন তাকে হাসপাতালে থাকতে হবে। তবে জ্ঞান ফেরা না অবধি চিন্তা থেকেই যাচ্ছে।

সার্জারির পর একদিন কেটে গেলেও জ্ঞান ফেরেনি অগ্নিদেবের, কী জানাচ্ছে চিকিৎসকরা?

2

নিজের পোষা কুকুরের শোক থেকেই নাকি অসুস্থতা আরও বেরে যায় অগ্নিদেবের। লক্ষ্মীপুজোর দিন তিনি আচমকা অসুস্থ হয়ে পরে। বমি শুরু হয় তার। যদিও এই প্রথম নয়, চলতি বছরে আরও একবার তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। সেইবার জল্পনা সৃষ্টি হয়েছিল পরিচালকের ডেঙ্গু হয়েছে। কিন্তু পরে সুদীপা জানান এই তথ্য মিথ্যে। এই ঘটনায় বেজায় চটেও গিয়েছিলেন অভিনেত্রী। জানিয়েছিলে অগ্নিদেব বরাবর যেই সমস্যায় ভোগেন সেবারেও তেমন হয়েছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন