ঘুমের মধ্যেই প্রাণ খোয়া গেল ১০০০ জনের, ভূমিকম্পে তছনছ কাবুলিওয়ালাদের দেশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মর্মান্তিক ঘটনা বোধ হয় একেই বলে। নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন, কিন্তু ঘুমের মধ্যেই প্রাণ খোয়া গেল ১০০০ জনের। সংখ্যাটা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংবাদ সংস্থা। বুধবার ভোররাতে আচমকাই কেঁপে ওঠে আফগানিস্তান-পাকিস্তানের সীমান্ত। আফগানিস্তানের খোস্ত শহরের খুব কাছেই তীব্র কম্পন অনুভূত হয়। রিখটারে স্কেলে যার মাত্রা ৬.১।

আরও পড়ুনঃ ফের ভারতীয় বংশোদ্ভূত মার্কিন প্রশাসনে, বৈজ্ঞানিক উপদেষ্টা হচ্ছেন আরতি প্রভাকর

সেই ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১০০০ জনের। আহত কমপক্ষে ২০০০ জন। পূর্ব পাকিস্তানের আফগানিস্তানে মৃতের সংখ্যাটি বেশি। শুধুমাত্র ওই প্রদেশেই ৫৮০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তালিবান সরকারের মন্ত্রী সালাহুদ্দিন আয়ুবি। কম্পনের মাত্রা এতটাই ছিল যে পাকিস্তানের পেশোয়ার পর্যন্ত তা অনুভূত হয়। যদিও পাকিস্তানে হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

earth quike2

উদ্ধারকাজের জন্য তালিবান সরকারের তরফে হেলিকপ্টারের ব্যবহার করা হচ্ছে বলে সূত্রের খবর। হাসপাতাল গুলিতে আহতদের চিকিৎসার জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে। একেই আফগানিস্তানে অর্থনৈতিক অবস্থা শোচনীয়। অপুষ্টির জেরে মৃত্যু হয়েছে অনেকের। তালিবান সরকার ক্ষমতায় থাকায় গোটা বিশ্ব আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছে। সেই অবস্থায় এই প্রাকৃতিক দুর্যোগ বিরাট ক্ষতির মুখে ঠেলে দিল কাবুলিওয়ালাদের দেশকে।

ঘুমের মধ্যেই প্রাণ খোয়া গেল ১০০০ জনের, ভূমিকম্পে তছনছ কাবুলিওয়ালাদের দেশ

earth

ভূমিকম্পের কেন্দ্রস্থল আফগানিস্তানের খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরবর্তী একটি স্থান। স্বভাবতই, এর ফলে খোস্ত এবং পার্শ্ববর্তী নানগড়হার এলাকাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বহু মানুষ প্রাণ হারান। তালিবান প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দপ্তর প্রধান মোহাম্মদ নাসিম সকালে বলেছিলেন, “ভয়াবহ ভূমিকম্পের কারণে আড়াইশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাকতিকা প্রদেশে সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হয়েছে মানুষ। এখানে একশোর বেশি মানুষ নিহত হয়েছেন, যেখানে আহত তিনশোর কাছাকাছি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন