টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে আতঙ্কের নাম অভিষেক!

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম জানালেন, ভারতের বিরুদ্ধে সবচেয়ে বড় হুমকি অভিষেক শর্মাই—একবার সেট হলে থামানো অসম্ভব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারত–দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই চর্চার কেন্দ্রে উঠে এসেছেন Abhishek Sharma T20 প্রসঙ্গে। রোহিত শর্মা ও বিরাট কোহলি এই ফরম্যাটে না থাকলেও ভারতের অন্যতম শক্তি যে অভিষেক, তা স্বীকার করলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম। বরাবাটিতে প্রথম টি-টোয়েন্টির আগে তিনি স্পষ্ট জানিয়ে দেন—সবচেয়ে বড় ভয় অভিষেককেই।

মার্করাম আইপিএলে অভিষেকের সতীর্থ ছিলেন সানরাইজার্স হায়দরাবাদে। তাই তাঁর চোখে অভিষেক শুধু প্রতিভাবান নয়, ভয়ঙ্করও। তিনি বলেন, “অভিষেকের উইকেটটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওকে একবার সেট হতে দিলে তাকে থামানো অসম্ভব।” নতুন বলে যে-ই বোলিং করতে আসুক, তার লক্ষ্য হবে শুধু একটাই—অভিষেককে আউট করা।

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে আতঙ্কের নাম অভিষেক!

এখানেই মূল আলোচনার কেন্দ্রে উঠে আসে Abhishek Sharma T20 ফ্যাক্টরটি। প্রথম বল থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলার জন্য পরিচিত অভিষেককে নিয়ে দক্ষিণ আফ্রিকার ড্রেসিং রুমে যে আলাদা পরিকল্পনা রয়েছে, তা স্পষ্ট মার্করামের কথাতেই।

ওয়ানডে সিরিজে বিরাট কোহলি ও রোহিত শর্মার দাপটে সিরিজ হাতছাড়া হয়েছে দক্ষিণ আফ্রিকার। তাই টি-টোয়েন্টিতে তাঁদের না থাকা প্রোটিয়াদের স্বস্তি দিচ্ছে। তবে সেই শূন্যস্থান ভরাট করে দিচ্ছেন অভিষেক, সূর্যকুমার, যশস্বী, রিঙ্কুদের মতো তরুণেরা। তাই ভারতের শক্তি কমে যাচ্ছে—এমনটা মনে করছেন না মার্করাম।

তিনি বলেন, “রো-কো নেই এটাই একটা সুবিধা। কিন্তু ভারত এমন দল, যেখানে বিকল্প তৈরি হয়ে যায়। তাই নির্দিষ্ট কোনও কৌশল ঠিক করিনি। আমাদের নিজের মতো খেলতেই হবে।”

একদিকে ভারতের বিস্ফোরক ব্যাটিং লাইনআপ, অন্যদিকে বরাবাটি স্টেডিয়ামের লাল মাটির ব্যাটিং বান্ধব পিচ—এই ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে। বরাবাটির পিচে সাধারণত রান ওঠে প্রচুর। মাঝের ওভারগুলোতে স্পিনাররা কিছুটা সুবিধা পেলেও প্রথমে ব্যাট করলে ২০০+ স্কোর অসম্ভব নয়। শিশির ভূমিকা রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা, তাই টস জেতা এখানে বড় ফ্যাক্টর।

south afrika

প্রথম টি-টোয়েন্টিতে চোখ থাকবে একটাই জায়গায়—Abhishek Sharma T20 ফায়ারপাওয়ার কতটা ভয় ধরায় দক্ষিণ আফ্রিকার বোলারদের মনে। ভারতীয় ড্রেসিং রুমে অবশ্য এই তরুণ ওপেনারকে ঘিরে আত্মবিশ্বাস প্রবল। আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সাম্প্রতিক ফর্ম ভারতকে আরও ভয়ঙ্কর করে তুলেছে।

টি-টোয়েন্টি ক্রিকেটে জেতার প্রধান শর্তই হলো সূচনালগ্নে ম্যাচের গতি নির্ধারণ করা। আর সেই দায়িত্বে ভারতের হাতিয়ার অভিষেক শর্মা। প্রোটিয়া শিবির তাঁর ধ্বংসাত্মক ব্যাটিংয়ে তটস্থ। তাঁকে নিয়ে তৈরি উত্তাপ বরাবাটিতে ম্যাচ শুরুর আগেই তীব্র হয়ে উঠেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত