পুজোর আগেই পড়ুয়াদের আঁধার নথিভুক্তকরণ, শিক্ষকদের কড়া নির্দেশ স্কুল শিক্ষা দফতরের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি বছর দুর্গা পুজোর আগেই পড়ুয়াদের আঁধার নথিভুক্তকরণ করার উদ্যোগ নিল রাজ্য সরকার। প্রাথমিক ভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী ১ অক্টোবর থেকেই শুরু হচ্ছে পাইলট প্রজেক্ট। কিন্তু কেন হচ্ছে এই নথিভুক্তকরন তা নিয়ে স্পষ্ট বার্তা না পাওয়া গেলেও সূত্রের খবর, পড়ুয়াদের সরকারি প্রকল্পের সুবিধা দিতে দ্রুত তাঁদের আধার নথিভুক্তকরণ করাতে চায় রাজ্য সরকার।

আর পড়ুনঃ TET পাশ না করেই চাকরি করছেন, ৪২ হাজার শিক্ষককের নিয়োগ নথি জমা পড়ল হাইকোর্টে!

স্কুল শিক্ষা দফতর কর্তৃক প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, যেসব ছাত্র ছাত্রীদের আঁধার কার্ড নেই তাদের নাম “বাংলার শিক্ষা” পোর্টালে নথিভূক্ত করতে হবে। এই নথিভুক্তকরণ এর কাজ চলবে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত। নির্দেশিকা অনুযায়ী রাজ্য স্বরাষ্ট্র দফতরের নির্দেশ মেনেই এই আঁধার নথিভুক্তকরণের কাজ করা হবে। আঁধার নথিভুক্তকরণের কাজ কিভাবে হবে হবে তার জন্য আট দফা নির্দেশ জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর।

পুজোর আগেই পড়ুয়াদের আঁধার নথিভুক্তকরণ

পুজোর আগেই পড়ুয়াদের আঁধার নথিভুক্তকরণ
পুজোর আগেই পড়ুয়াদের আঁধার নথিভুক্তকরণ

স্কুল শিক্ষা দফতর নির্দেশিকা দিয়ে জানিয়েছে, অভিভাবক অভিভাবিকাদের আগে থেকে জানাতে হবে আঁধার নথিভুক্তকরনের স্থান এবং সময়। পাশাপাশি বলা হয়েছে, প্রত্যেকটি স্কুলকে ব্যানার মারফত জানিয়ে দিতে হবে কবে কোন ছাত্র-ছাত্রীর আধার নথিভুক্তকরণের কাজ হবে। স্কুল চত্বর, এসআই অফিস, বিডিও অফিসে এই আঁধার নথিভুক্তকরণ এর কাজ হবে।

ছাত্র ছাত্রীরা যে স্কুলে পড়েন সেই স্কুলের প্রধান শিক্ষক এবং সহ শিক্ষকদের বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে আঁধার নথিভুক্তকরন সেন্টারে। কোন পড়ুয়া যেন বাদ না পড়ে এবং নির্ভুল ভাবে নথিভুক্তকরন হয় সেদিকে খেয়াল রাখতে হবে তাঁদের। এই পাইলট প্রকল্পের জন্য আধার কিট দেবে ইউআইডিএআই কর্তৃপক্ষ। আপাতত ১ থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে আঁধার নথিভুক্তকরনের কাজ। যা বাকি থাকবে তা হবে পুজোর পর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত