আরজি কর-কাণ্ডের প্রতিবাদ করায় বেধরক মার! অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ করায় বেধরক মার! অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। ওই যুবক বাম ছাত্র সংগঠন এসএফআই-এর সঙ্গে যুক্ত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিল করায় এক কলেজ পড়ুয়ার কপালে জুটল বেধরক মার অভিযোগ ওই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ। পাশাপাশি ঘটনার দায় এড়ালেন কলেজের অধ্যক্ষও। ঘটনা হুগলির কোন্নগরের নবগ্রাম হীরালাল পাল কলেজের। আক্রান্ত ওই যুবকের নাম অরিন্দম হালদার, বিকমের প্রথম বর্ষের ছাত্র অরিন্দম। তবে এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়ে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন ওই যুবক।

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিল করার জন্য বেশ কয়েকজন বন্ধুকে ডেকে ছিল ওই যুবক। এর পরেই যুবকের উপর চড়াও হয় কলেজেরে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র ছাত্রীরা। বাঁশ, লাঠি নিয়ে বেধরক মারধর করা হয় তাঁকে। ওই যুবক বাম ছাত্র সংগঠন এসএফআই-এর সঙ্গে যুক্ত। পরে ওই আহত ছাত্রকে দেখতে তার বাড়িতে যান এসএফআই নেত্রী দীপ্সিতা ধর। এরপরেই এসএফআইয়ের তরফে উত্তরপাড়া থানায় এই ঘটনার পরি প্রেক্ষিতে অভিযোগ দায়ের করা হয়।

যদিও এই গোটা ঘটনার দায় অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ। তাদের দাবি ছেলেটি কলেজে নাকি কোন মহিলাকে কটূক্তি করছিল। সেই কারণে মেয়েরা তার উপরে চড়াও হয়। গোটা ঘটনার সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের কোন যোগাযোগ নেই। তবে এ বিষয়ে কলেজের অধ্যাপক শ্রীকান্ত সামন্তের দাবি,আহত বা আক্রমণকারী কোন পক্ষের তরফ থেকেই কোন কিছু তাঁকে জানানো হয়নি। যদি এবিষয়ে কোন অভিযোগ তার কাছে জমা পরে তবেই পুরো বিষয়টি খতিয়ে দেখবেন।

এখন প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রীর বদলার বার্তার পরেই কি দিকে দিকে সক্রিয় তৃণমূল। বুধবার তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চে রণংদেহী রূপে মমতা বন্দ্যোপাধ্য়ায় দলের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলে। সোজসাপটা বার্তা দিয়েই বলেছিলেন, এবার ফোঁস করতে হবে। আগে বলা হয়েছিল বদলা নয় বদল চাই এবার বলা হল যা ভাল বুঝবেন তাই করুন, একে বারেই আক্রমণাত্মক বার্তা মমতার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত