নজরবন্দি ব্যুরোঃ এবার সামনে এলো আরও এক চাঞ্চল্যকর ঘটনা। এক যুবক নিজেই নিজের গলার নলি কাটার চেষ্টা করলেন। এই ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল ময়নাগুড়িতে। আবারও এই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল ময়নাগুড়ি। সেই ভিডিওই প্রকাশ্যে এলো।
আরও পড়ুনঃ ভয়ংকর পুতুল দ্বীপের নাম শুনেছেন? জানেন সেটি কতটা ভয়ঙ্কর!
সেই ঘটনার ভিডিও করেছেন বেশ কিছু পথচারী। সেই এক ভিডিওই প্রকাশ্যে এসেছে। যা সামাজিক মাধ্যমে আসতেই মুহূর্তে ভাইরাল হয়ে গেল সেই ভিডিও। পুলিশসুত্রে জানা গেছে স্থানীয়রা জানিয়েছেন এইদিন এক অজ্ঞাতপরিচয়ের ব্যাক্তি হটাত করেই মাঝ রাস্তায় বেশ কিছুক্ষণ দাড়িয়ে থাকে। এরপর একটি ধারালো বস্তু দিয়ে তার নিজের গলা কাটার চেষ্টা করে।

তার হাতে সম্ভবত কোন টিনের ধারালো টুকরো অথবা ছুরি জাতীয় কোন বস্তু ছিল। তার পর সে একসময় তার গলার একটা অংশ কেটেও ফেলেন। এবং সঙ্গে সঙ্গে তার গলা থেকে প্রচুর পরিমানে রক্ত বেরোতে শুরু করে। সেই রক্তাক্ত অবস্থাতেই তিনি হাঁটতে শুরু করেন। এবং পুরো এলাকা জুড়ে ঘুরতে শুরু করেন।
প্রকাশ্যে নিজেই নিজের গলার নলি কাটলেন! প্রকাশ্যে এলো সেই ভিডিও

এরপর খবর পেয়ে ঘটনাস্তলে এসে পৌছায় ময়নাগুড়ি থানার পুলিশ। তারপর পুলিশ এসে সেই ব্যাক্তিকে উদ্ধার করেন এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। তবে ঠিক কি কারনে সেই যুবক কাণ্ড ঘটালেন তা এখনও জানা যায়নি। তবে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ইতিমধ্যে তার বাড়ির লোকের সাথে যোগাযোগ করেছে পুলিশবাহিনী।



