বসিরহাটের পর নারায়ণগড়, কয়েক মূহুর্তের টর্নেডোতে ভাঙল শতাধিক বাড়ি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বসিরহাটের পর নারায়ণগড় কয়েক মূহুর্তের টর্নেডোর তান্ডবে লন্ডভন্ড বিস্তীর্ণ এলাকা। গত সোমবার কয়েক সেকেন্ডের টর্নেডো বয়ে গিয়েছিল বসিরহাটের ওপর, তাতেই একপ্রকার তছনছ হয়ে গিয়েছিল এলাকা।

আরও পড়ুনঃ ভোটের পর জোট ভাঙার দায় নেবে না বাম…সাফ বার্তা কংগ্রেস নিয়ে ক্ষুব্ধ বিমানের

তার পরেই আজ, বুধবার ফের কয়েক মূহুর্তের টর্নেডো বয়ে গেল নারায়াণগড়ের ওপর দিয়ে। স্থানীয় বাসিন্দাদের মতে সকাল দশটা নাগাদ আচমকা আকাশ কালো করে ঝড় ওঠে পশ্চিম মেদিনীপুরের  নারায়ণগড় ব্লকের পুরিচক মৌজায়। বেশ কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হয় প্রবল ঝড়।

      বসিরহাটের পর নারায়ণগড়, মিনি টর্নেডোর তান্ডবে লন্ডভন্ড এলাকা। 

বসিরহাটের পর নারায়ণগড়, কয়েক মূহুর্তের টর্নেডোতে ভাঙল শতাধিক বাড়ি
বসিরহাটের পর নারায়ণগড়, কয়েক মূহুর্তের টর্নেডোতে ভাঙল শতাধিক বাড়ি

আর তাতেই একেবারে লন্ডভন্ড হয়ে গিয়েছে বিস্তির্ণ এলাকা। একপ্রকার তছনছ হয়ে গিয়েছে পূরিচকের মদন মোহন চক এলাকা। ভেঙে পড়েছে শতাধিক বাড়ি। এমনিতেই আবহাওয়া খারাপ রাজ্যের। সপ্তাহের শুরু থেকে গভীর নিম্ন চাপের প্রভাবে টানা বর্ষা হচ্ছে বঙ্গে। শহর থেকে গাঁ গঞ্জ, জল জমে আছে রাস্তা ঘাটে।

বসিরহাট টর্নেডো
বসিরহাট টর্নেডো

ব্যাহত হয়েছে রেল পরিষেবা। আজকের বেলার দিকে পরিস্থিতি কিছুতা স্বাভাবিক হওয়ার পূর্বাভাস থাকলেও জায়জায় জায়গায় এখনো মুখ ভার আকাশের। তার মধ্যেই হাওয়া অফিসের তরফে জান্নো হয়েছে সপ্তাহান্তে ফের বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত।টি উত্তর-পশ্চিম ও পশ্চিম দিকে এগিয়ে ওড়িশা ও বাংলা উপকূলের দিকে। আর তার জেরেই সপ্তাহের শেষের দিন গুলিতে ফের প্রবল বর্ষা হবে রাজ্যে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন