নজরবন্দি ব্যুরোঃ প্রচার থেকে মনোনয়ন পেশ সব মিলিয়ে গত কয়েকদিনে বেশ জোরালো চর্চায় রয়েছেন বিজেপি প্রার্থী আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রীওয়াল। মমতার বিরুদ্ধে ভবানীপুরে ভোট লড়ার সাপেক্ষে উঠে এসেছিল একাধিক হেভিওয়েট বিজেপি প্রার্থীর নাম।
আরও পড়ুনঃ৩০’শে ভোট ভবানীপুরে, মনোনয়ন জমা দিলেন মমতার বাম চ্যালেঞ্জার শ্রীজীব
তবে তাঁদের সকলকে টপকে মমতার বিপরীতে দাঁড়াচ্ছেন প্রিয়াঙ্কা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র আইনজীবী থেকে বর্তমানে যুব মোর্চার সহ সম্পাদিকা প্রিয়াঙ্কা নিশ্চিত নিজের জয় নিয়ে। নিজেকেও মনে করেন হেভিওয়েট হিসেবেই।
প্রচার থেকে মনোনয়ন পেশ, প্রিয়াঙ্কার পাশে দলের হেভিওয়েটরা।
ওয়াকিবহাল মহলের মতে নদীগ্রামের মতোই সমান গুরুত্ব নিয়ে ভবানীপুরের রণকৌশল ঠিক করছে বিজেপি। শুরু থেকেই হেভিওয়েট নেতারা সঙ্গে থাকছেন প্রার্থীর। কালীঘাটে পুজো দিয়ে প্রিয়াঙ্কা প্রচার শুরু করার সময়ে সঙ্গে ছিলেন রুদ্রনীল, গতকালের প্রচারে ছিলেন দিলীপ ঘোষও।
আজ মনোনয়ন জমার শেষ দিনে প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এছাড়াও উপস্থিত ছিলেন, দীনেশ ত্রিবেদী, অর্জুন সিং, রুদ্রনীল ঘোষ। মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন পেশ করেন তিনি।



