শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ মেনে নিয়েও মুখে কুলুপ SSC-র, ব্যাপক বিক্ষোভ চাকরি প্রার্থীদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নবম-দ্বাদশের হবু শিক্ষকরা সত্যিই বঞ্চিত। ২০১৯ থেকে দীর্ঘ দিনের আন্দোলন, লাগাতার প্রতিবাদ-বিক্ষোভের পর ১৮৫ দিনের মাথায় স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে প্রথম বৈঠক হল SSC চাকরি প্রার্থীদের। আর তাতে SSC এর তরফে মানা হয়েছে এতোদিন ধরে সত্যি বঞ্চিত নবম-দ্বাদশের হবু শিক্ষকরা।
হুবু শিক্ষকদের বহুদিনের অভিযোগ, কথা রাখেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন শিক্ষামন্ত্রী!

আরও পড়ুনঃ ঘন্টা খানেকেই পাল্টা জবাব, বন্যায় মমতার অভিযোগের দায় এড়াল DVC

২০১৯ সালের মার্চ মাসে কলকাতার প্রেসক্লাবের সামনে তারা যে ২৯ দিন ব্যাপী অনশন করেছিলেন সেই অনশনের ২৯ তম দিনে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেখানে এসে প্রতিশ্রুতি দেন যে সমস্ত অপেক্ষমান শিক্ষক পদপ্রার্থীদের লোকসভা ভোটের পর তিনি নিয়োগ দেবেন। কিন্তু মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি।

তার পর থেকেই টানা আন্দোলনে তাঁরা। শীত-গ্রীষ্ম, করোনা কাল, নিজেদের অধিকারের লড়াইয়ে মাটি কামড়ে পড়ে আছেন তাঁরা দল বেঁধে। সল্টলেক সেন্ট্রাল পার্কের ৫ নম্বর গেটের পাশে অবস্থান বিক্ষোভ ও রিলে-অনশন চালিয়ে যাচ্ছে। নিজেদের অভিযোগের কথা জানাতে চাকরিপ্রার্থীরা বিক্ষোভে বসেন বর্তমান শিক্ষামন্ত্রীর বড়ির সামনে। সেই সময় শিক্ষামন্ত্রী বাড়িতে ছিলেন না। লেকটাউন থানার ওসি শিক্ষামন্ত্রীর সঙ্গে সরাসরি ফোনের মাধ্যমে কথা বলেন এবং বিক্ষোভকারীদের বঞ্চনার কথা বুঝিয়ে বলেন।

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ মেনে নিয়েও মুখে কুলুপ SSC-র, ব্যাপক বিক্ষোভ চাকরী প্রার্থীদের
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ মেনে নিয়েও মুখে কুলুপ SSC-র, ব্যাপক বিক্ষোভ চাকরী প্রার্থীদের

শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু নবম দশম ও একাদশ দ্বাদশ মেধা তালিকাভুক্ত শিক্ষক পদপ্রার্থীদের বঞ্চনার কথা শোনেন টেলিফোনে। এবং তাঁদের নিদারুণ কষ্টের কথা অনুধাবন করতে পেরে সরাসরি স্কুল সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান শুভ শংকর সরকার এর সঙ্গে কথা বলেন। শিক্ষামন্ত্রীর সাথে ফোনালাপ শেষে লেকটাউন থানার ওসি আন্দোলনকারীদের জানিয়েছিলেন, ২ রা আগস্ট সকাল ১১ টার সময় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে বঞ্চনা ও অভাব-অভিযোগের কথা সরাসরি চেয়ারম্যান কে জানানোর জন্যে।

সেই মতো SSC চাকরি প্রার্থীরা প্রথম বৈঠক বসেছিলেন। সেই দিন বৈঠকের শেষে হবু চাকরি প্রার্থীরা জানিয়েছেন, বৈঠকে SSC’কে দুর্নীতির সমস্ত প্রমাণপত্র দেখিয়েছেন তারা। তাতে রীতিমত হতবাক স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। তিনি সব দেখে স্বীকার করেছেন বঞ্চিত হচ্ছেন হবু শিক্ষকরা। সঙ্গে আশ্বাস দিয়েছিলেন , অবিলম্বে বিষয়টি নিয়ে তাঁরা প্রশাসনিক স্তরে আলোচনা করা হবে।

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ মেনে নিয়েও মুখে কুলুপ SSC-র

কিন্তু আজ ১৯৫ দিন হয়ে গেল এখনো কমিশন থেকে কোন উত্তর এলো না। আজ হবু শিক্ষকদের এক প্রতিনিধি দল আলোচনা করছেন কমিশনের চেয়ারম্যানের সাথে। সেই বৈঠকের ফলাফলের আশা নিয়ে অপেক্ষায় এই বৃষ্টিতে দাঁড়িয়ে থাকা হবু শিক্ষকরা। কিন্তু তাঁরা জানিয়েছেন কোন সিদ্ধান্ত নাহলে বা তাঁদের  সমস্যার সমাধান না হলে আরও বৃহতরও আন্দোলনের পথে যাবেন তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন